সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সাধের বন্দে ভারত (Vande Bharat Express)। যে ট্রেনের রং দুধ সাদা। কেবল ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে আত্মপ্রকাশ করেছে কমলা তথা গেরুয়া রঙের বন্দে ভারতও। এর পিছনে ‘রাজনীতি’ দেখছে বিরোধীরা। সেই অভিযোগ উড়িয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। জানালেন, এর পিছনে রাজনীতি নয়, রয়েছে একশো শতাংশ বৈজ্ঞানিক চিন্তাভাবনা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কেরলে দেখা গিয়েছে কমলা বন্দে ভারত। আর তারপর থেকেই বিরোধীদের অভিযোগ জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ”মানুষের চোখে দুটো রং সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। হলুদ ও কমলা। ইউরোপের আশি শতাংশ ট্রেনই হয় কমলা, নয়তো কমলা ও হলুদ রঙের। আরও অনেক রং রয়েছে। যেমন রুপোলি। সেগুলি হলুদ ও কমলার চেয়ে উজ্জ্বল। কিন্তু আমরা মানুষের দৃশ্যমানতার বিষয়টি পর্যালোচনা করে দেখেছি ওই দুই রংই শ্রেষ্ঠ।”
[আরও পড়ুন: কাশ্মীর, অরুণাচল ভারতের বাইরে! চিনের দাবিকে মান্যতা দিতে জনমত তৈরি করছিল নিউজক্লিক!]
এই সিদ্ধান্তের পিছনে যে কোনও রাজনীতি নেই, সেই দাবি করে রেলমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ”এমনকী উদ্ধারকারী বোট কিংবা লাইফ জ্যাকেট, যেগুলি বিপর্যয় মোকাবিলা বাহিনী ব্যবহার করে, সেগুলিও কমলা রঙেরই।”
[আরও পড়ুন: কংগ্রেসের জন্য ‘আত্মত্যাগে’ রাজি কেজরিওয়াল! সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারির দিনই প্রকাশ্যে দিল্লির ‘ফর্মুলা’]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ