সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিরুবনন্তপুরম-ম্যাঙ্গালোর এক্সপ্রেসের যাত্রীরা৷ শনিবার গভীর রাতে কারুকুট্টি স্টেশনের কাছে ট্রেনটির বারোটি বগি লাইনচ্যুত হয়৷ রেল সূত্রে খবর, দুর্ঘটনায় হতাহতের খবর নেই৷ রেলের তরফে তিনটি হেল্পলাইন খোলা হয়েছে৷ হেল্পলাইন নম্বরগুলি হল- ৯৭৪৬ ৭৬৯৯ ৬০, ৯৭৪৬ ৭৬১০ ৭২, ০৪৭১-২৩২০১২৷
শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে৷ ১৬৩৪৭ এক্সপ্রেস ট্রেনটি তিরুবনন্তপুরম ছাড়ে রাত ৮টা ৪০ মিনিটে৷ রাত আড়াইটে নাগাদ এরনাকুলাম জেলায় আলুভা ও কারাকুট্টি স্টেশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে লোকাল ট্রেন ও বাসে চাপিয়ে কোচি বা ত্রিশূরে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ ঘটনার পর এর্নাকুলাম-ত্রিশূর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়৷ দক্ষিণ রেল সূত্রে খবর, লাইন মেরামতির জন্য ৬-১০ ঘণ্টা সময় লাগবে৷ দুর্ঘটনার পর কেরলের বেশ কয়েকটি বড় বড় স্টেশনের মধ্যে লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়৷ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?