সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিধ্বংসী আগুনে পুরে ছারখার হয়ে গেল সাহিবাবাদের এক পোশাক তৈরির কারখানা৷ ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের৷ তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা দমকলের৷
শুক্রবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের কাছে গাজিয়াবাদের সাহিবাবাদ এলাকার একটি বড় পোশাক তৈরির কারখানায় ভোর ৫.২০ নাগাদ আগুন লাগে৷ ফায়ার স্টেশন অফিসার আবুল আব্বাস হুসেন জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত বহু৷ গুরুতর জখম অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
দমকল ১৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন আয়ত্তে আনতে বেশ কিছুটা সময় লেগেছে৷ আগুন লাগার কারণ সম্পর্কে এখন বিস্তারিতভাবে কিছু জানায়নি দমকল৷
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া