সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিমলায় ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল তেরোজনের৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়েই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে৷
Himachal Pradesh: 10 people killed, 2 injured after a jeep fell into a deep
gorge near Sanail in Shimla district, today pic.twitter.com/qWEky4kKePAdvertisement— ANI (@ANI) September 22, 2018
[রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করে ভারত, রাফালে ইস্যুতে বিস্ফোরক ওলাদঁ]
শনিবার সকালে তেরোজন পর্যটক নিয়ে একটি গাড়ি সিমলার সানালি থেকে স্বরায় যাচ্ছিল৷ তিউনি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলে দশজনের মৃত্যু হয়৷ তড়িঘড়ি সিমলার পুলিশ সুপারের নির্দেশে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় পৌঁছায়৷ একে একে তেরোজনকে উদ্ধার করা হয়৷ তাঁদের প্রত্যেককেই রহড়ু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলেই মারা যান দশজন৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকে৷ উদ্ধারের সময় প্রত্যেকের অবস্থাই ছিল অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁদেরও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতেরা হলেন, মাতভর সিং, বাসন্তী দেবী, মুনিস, প্রেম সিং, পুনম, ঋদ্ধিমা, আত্তার সিং, মুন্না দেবী, বিট্টু, বান্দি দেবী, নীর সিং, মনোজ ও অনিল৷ সিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বলেন, এঁরা প্রত্যেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷
[বিপর্যয় মোকাবিলায় নয়া উদ্যোগ রেলের, প্রশিক্ষণের বন্দোবস্ত গোটা গ্রামে]
এই দুর্ঘটনায় সন্তান-সহ প্রাণ হারিয়েছেন তিন দম্পতি৷ মাতভর সিংয়ের স্ত্রী ছিলেন বাসন্তী ও তাঁর সন্তান মুনিস৷ অপর দম্পতি হলেন প্রেম সিং ও পুনম৷ প্রাণ হারিয়েছে তাঁদের বছর ছয়েকের মেয়ে ঋদ্ধিমাও৷ অতর সিং ও মুন্না দেবী নামে আরেক দম্পতির প্রাণ কেড়েছে এই দুর্ঘটনা৷ দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ৷ তবে গাড়িচালকের কোনও খোঁজ মেলেনি৷ দুর্ঘটনায় তিনিও মারা গিয়েছেন নাকি দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
নতুন করে গজিয়েছে দাঁত, ৯৫ বছরের ‘দাদু’র অন্নপ্রাশন আলিপুরদুয়ারে! কী কী হল উদযাপনে
-
কম্বলের নিচে খুনসুটির মাঝেই রাজবীরকে লাথি নন্দিনীর, সৃজলার সঙ্গেও তুমুল ঝগড়া
-
কেন্দ্রের কাছে অবশেষে নতিস্বীকার! আপত্তিকর কনটেন্টে প্রশাসনিক ‘নজরদারি’তে সায় মেটার
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?