সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের এক কিশোরকে প্রায় দু’মাস ধরে যৌন হেনস্তার অভিযোগ উঠল তারই সহপাঠীদের বিরুদ্ধে। হায়দরাবাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে শুধু যৌন নিগ্রহ করেই ক্ষান্ত হয়নি বন্ধুরা। রীতিমতো নিগ্রহ করার দৃশ্য ভিডিও করে তাকে ব্ল্যাকমেলও পর্যন্ত করত বলে জানা গিয়েছে। কিছুদিন আগে নির্যাতিত কিশোর নিজের অভিভাবকদের বিষয়টি জানানোর পর গোচরে আসে। প্রায় দু’মাস ধরে শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে ওই কিশোর। পুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় এবং আইটি অ্যাক্টে মামলা দায়ের করেছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা জানার পর নির্যাতিত পড়ুয়াকে মাস দুয়েকের জন্য সাসপেন্ড করেছে।
(ফিরে এল ভোপালের স্মৃতি, কারখানার বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭ শ্রমিকের)
নির্যাতিত কিশোরের বাবা পুলিশকে জানিয়েছে, ওই চার সহপাঠী মাঝেই মধ্যে তাঁর ছেলেকে নিজেদের বাড়িতে ডেকে পাঠাত। সেখানে তাকে পর্নোগ্রাফি দেখিয়ে যৌন নিগ্রহ করা হত বলে অভিযোগ। নিগ্রহের দৃশ্য ভিডিও করে ওই কিশোরকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। নিগ্রহে বাধা দিলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত তারা। কিশোরের বাবা স্কুল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় দাঁড় করেছেন ছেলেকে সাসপেন্ড করার জন্য।
(এবার পরীক্ষার্থীদের সফল হওয়ার রসদ জোগাবে প্রধানমন্ত্রীর ই-বুক)
সর্বশেষ খবর
-
কে বলেছে ক্রিকেটের দুর্দিন! নতুন ৩ সহকারী স্পনসর পেল বিসিসিআই, টাকার অঙ্ক চমকে দেবে
-
মেয়ে দুয়ার জন্মদিনে বড় চমক রণবীর-দীপিকার! মাতৃত্বকালীন ফটোশুটে রোম্যান্টিক মুডে দম্পতি
-
ইসলামের নামে মুসলমানদেরই মারছে পাক মৌলবাদীরা! বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্বেষের পোস্টার
-
আত্মীয়ের সঙ্গে ধস্তাধস্তি রেখা পাত্রের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ
-
ঝাল খেতে খুব ভালোবাসেন? পাতে পড়ুক নাগপুরি কায়দায় ‘সাওজি মটন’, রইল রেসিপি