Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Russia

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধরত ভারতীয়রা! ‘ফাঁদ’ থেকে উদ্ধার ১৩৯, এখনও আটকে বহু!

২০২৪ সাল থেকে প্রকাশ্যে এসেছে এমন বিস্ফোরক অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ২০:১১

options
link
রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধরত ভারতীয়রা! ‘ফাঁদ’ থেকে উদ্ধার ১৩৯, এখনও আটকে বহু! zoom
রাশিয়ায় কাজের টোপ দেখিয়ে সেদেশের সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতীয়দের। ফাইল ছবি।
Advertisement

নিজের দেশ নয়, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে হয়েছে ভারতীয়দের! ২০২৪ সাল থেকে প্রকাশ্যে এসেছে এমন বিস্ফোরক অভিযোগ। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, বিদেশে চাকরির ভুয়ো ফাঁদে পা দিয়েই ওই ভারতীয়রা সমস্যা পড়েছেন। তবে কূটনৈতিক প্রয়াসের ফলে ১৩৯ জনকে দেশে ফেরানো সম্ভব হলেও এখনও অন্তত ২৪ জন সেখানে আটকে রয়েছেন বলে দাবি।

এদিন রণধীরকে বলতে শোনা গিয়েছে, ”রুশ সেনাবাহিনীতে থাকা অবশিষ্ট ভারতীয় নাগরিকদের মুক্তির বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এপর্যন্ত আমাদের প্রচেষ্টার ফলে ১৩৯ জন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। রুশ সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন এমন আরও প্রায় দুই ডজন ভারতীয় নাগরিকের মুক্তির জন্যও আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” সেই সঙ্গেই তিনি বলেন, ”আমরা আবারও আমাদের দেশবাসীকে এই ধরনের চাকরির বিরুদ্ধে সতর্ক করতে চাই, যা ঝুঁকিপূর্ণ এবং অসাধু ব্যক্তিদের তৈরি।” উল্লেখ্য, সুপ্রিম কোর্ট শুক্রবারই একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশ জারি করেছে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারগুলির জন্য ত্রাণ ও সহায়তার বিষয়ে। আর এদিনই এই তথ্য জানাল কেন্দ্র। এদিকে আদালত কেন্দ্রকে দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে। পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তা এবং ক্ষতিপূরণ দাবি ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সংক্রান্ত নথিপত্র অনুবাদ করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশ কয়েকদফায় রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয়রা। কেন্দ্রের যাবতীয় উদ্যোগ সত্ত্বেও ভারতীয়দের চাকরির টোপ দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত, তিনবছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। তার জেরে প্রাণ হারিয়েছেন বহু রুশ সেনা। এহেন পরিস্থিতিতে সেদেশে সেনা বাড়ানোর দিকে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নিয়োগ করা হচ্ছে ভারতীয়দের। দীর্ঘদিন কেটে গেলেও পরিস্থিতি বদলায়নি। এখনও রাশিয়ায় আটকে রয়েছেন ভারতীয়রা। বহুজনের কোনও খোঁজই দিতে পারেনি রুশ কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.