Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Mumbai Rape Case

বাবার হাতে ধর্ষিতা মূক-বধির তরুণী! ১৭ জনের ডিএনএ পরীক্ষায় সামনে এল কুকীর্তি

মুম্বইয়ের এই ঘটনায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন আর এক যুবক এবং বছর সতেরোর এক নাবালক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৬:৩৬

options
link
বাবার হাতে ধর্ষিতা মূক-বধির তরুণী! ১৭ জনের ডিএনএ পরীক্ষায় সামনে এল কুকীর্তি zoom
ছবি: এআই সহায়তায় প্রণীত।
Advertisement

পেটে যন্ত্রণা হতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মূক-বধির তরুণীকে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, বছর কুড়ির সেই তরুণী অন্তঃসত্ত্বা! পরে ধীরে ধীরে পরিবারের লোকেরা জানতে পারলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। পুলিশও তদন্ত শুরু করে। সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষা হয়। তাতে যে রিপোর্ট এল, তা দেখে বিস্মিত গোটা পরিবার। দেখা গেল, বাবার ডিএনএ মিলে গিয়েছে!

মুম্বইয়ের এই ঘটনায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন আর এক যুবক এবং বছর সতেরোর এক নাবালক। পুলিশ জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে ঠাকুমাকে পেটে ব্যথার কথা জানিয়েছিলেন ওই তরুণী। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানান, ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এর পর হাসপাতাল কর্তৃপক্ষই বিষয়টি পুলিশকে জানান। তরুণী মূক-বধির হওয়ায় প্রাথমিক ভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না ঠিক ভাবে। তদন্তকারীরা তরুণীর বাবার সঙ্গেও কথা বলেন। কিন্তু তিনি যৌন হেনস্তার অভিযোগ উড়িয়ে দেন। অভিযোগ, ধর্ষণের মামলাও দায়ের করতে চাননি তিনি। পরে অবশ্য ওই তরুণীই পুলিশে অভিযোগ দায়ের করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, তরুণী যে তথ্য দিয়েছেন, তার ভিত্তিতে প্রথমে এক যুবক এবং নাবালককে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বাকি অভিযুক্তদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ। বাবারও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তার রিপোর্ট হাতে আসতেই ধরা পড়ে যান তিনি। তদন্তকারীরা জানান, গত বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.