সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা বিহারের (Bihar) মুজফফরপুরে। নৌকাডুবিতে নিখোঁজ ১৮ জন শিশু। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই নৌকাতে ছিল ৩৪ জন শিশু। তারা প্রতিদিনের মতোই নদী পেরিয়ে স্কুলে যাচ্ছিল। মাঝপথে ঘটে যায় দুর্ঘটনা। ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ নেমেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজের তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশকুমার (CM Nitish Kumar)।
Boat carrying school children capsizes in Bagmati river in Beniabad area of Bihar’s Muzaffarpurpic.twitter.com/Uaqw4oLMZR
Advertisement— MrDeepak (@X_MrDeepak) September 14, 2023
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটেছে বাগমতী নদীতে। মধুপুর পট্টি ঘাটের কাছে। নদীর অন্য পাড়ে স্কুল। প্রতিদিন নৌকা করেই যাতায়াত করে পড়ুয়ারা। পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে। ৩৪ জন শিশুকে নিয়ে যওয়ার পথে মাঝনদীতে উলটে যায় যাত্রীবোঝাই নৌকাটি। শুরুতে শিশুদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাই। অন্যদিকে খবর পাওয়ামাত্র উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন শিশুকে উদ্ধার করা গিয়েছে। বাকি ১৮ শিশুর কোনও খোঁজ মিলছে না।
[আরও পড়ুন: ‘শরীর খারাপ, কলকাতায় যাওয়া সম্ভব নয়’, সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে নয়া চিঠি ম্যাথুর]
নিখোঁজ হওয়া শিশুদের তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সদস্যরা। নামানো হয়েছে ডুবুরি। এই ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সর রকম ভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শিশুদের পরিবারগুলোকেও সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: ‘সনাতন ধর্মকে ধ্বংস করতে চায় ইন্ডিয়া জোট’, বিতর্কের মধ্যে তোপ মোদির]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ