Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Noida Fire Incident

নয়ডার আবাসিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত ২, অগ্নিগ্রাসে কমপক্ষে ৫০টি পরিবার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। চলছে উদ্ধারকাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:১২

options
link
নয়ডার আবাসিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত ২, অগ্নিগ্রাসে কমপক্ষে ৫০টি পরিবার zoom
বুধবার নয়ডার মামুরা গ্রামে আবাসিক ভবনে আগুন লাগে।
Advertisement

নয়ডায় একটি আবাসিক ভবনে বিধ্বংসী আগুন। এই ঘটনায় ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। দাউদাউ করে জ্বলা ভবনটির ভিতরে অন্তত ৫০টি পরিবারের সদস্যরা আটকে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। চলছে উদ্ধারকাজ।

বুধবার নয়ডার মামুরা গ্রামের ওই আবাসিক ভবনটিতে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় বিপদ ঘটে। প্রথমে নিচের তলায় পার্কিং লটে আগুন লাগে। দ্রুত সেই আগুন আবাসিক ভবনটির অন্যত্র ছড়িয়ে পড়ে। গোটা বাড়িটিকে গ্রাস করে কালো ধোঁয়া। মনে করে হচ্ছে, ভিতরে থাকা লোকেদের অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কার পাশাপাশি দম আটকেও মৃত্যু হতে পারে।

Advertisement

খবর পাওয়া মাত্র দমকল বাহিনী পৌঁছায় সেক্টর ৬৬-তে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। বড়সড় আবাসিক ভবনটির ভিতরে আটকে পড়া ৫০টি পরিবারের সদস্যদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ততক্ষণে ২ জনের মৃত্যু হয়েছে। আরও দু’জন কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.