বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতির জেরে মৃত ২। মুম্বই শহরের কাছে ঘটেছে এই ভয়ংকর দুর্ঘটনা। একটি বিএমডাব্লু নিয়ন্ত্রণ হারিয়ে মাত্রাছাড়া গতিতে রাস্তার ডিভাইডার ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি একাধিকবার পালটি খায়। মুম্বই-ভদোদরা হাইওয়ের বদলাপুরে এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তৃতীয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি।
বিএমবি জেড৪ গাড়িতে করে জন্মদিনের অনুষ্ঠান সেরে ফিরছিলেন তিন ব্যক্তি। দুর্ঘটনা ঘটে রাত ৩টে নাগাদ। পুলিশ জানিয়েছে, তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে আসছিল গাড়িটি। ভয়ংকর গতিতে চালানোয় এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এর পরেই সেটি পালটি খেয়ে ডিভাইডারে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় গাড়ি। ভিতরে থাকা আরোহীদের দেহাংশ এদিকে-ওদিকে ছিটকে পড়েছিল।
বদলাপুরের বাসন্দা যোগেশ দিঘে এবং রেবেকা জেকপের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আনন্দ নামের তৃতীয় ব্যক্তি গুরুতর হয়েছেন। বর্তমানে থানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃতদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বদলাপুরের এক পুলিশকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছেছে। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের
-
‘সংযম দরকার’, আমিষ-নিরামিষ বিতর্কের মাঝে পুজো উদ্যোক্তাদের বার্তা কার্তিক মহারাজের
-
ভারতীয় সিনেমার কায়দায় ট্রাম্পকে মাত! ছবির ভিডিও পোস্ট করে ‘বলিউডি’ হুঁশিয়ারি ইরানের