Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kulgam

কুলগামে গ্রেপ্তার জঙ্গিদের সাহায্যকারী দুই সন্দেহভাজন, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

কুলগাম পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সাফল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ২০:৪০

options
link
কুলগামে গ্রেপ্তার জঙ্গিদের সাহায্যকারী দুই সন্দেহভাজন, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র zoom
গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় উপত্যকা জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ নেমেছে নিরাপত্তাবাহিনী। সেই অভিযানেই এবার বড় সাফল্য। জঙ্গিদের আশ্রয় দেওয়া ও তাদের সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২ সন্দেহভাজনকে। কুলগামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই দুইজনকে। জানা যাচ্ছে, কুলগাম পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সাফল্য। অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

প্রশাসনের তরফে এই বিষয়ে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কুলগামের কৌমহ এলাকার মতলহামা চক একালায় তল্লাশি অভিযান চলাকালীন এই দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। দুই সঙ্গেহভাজনের নাম বিলাল আহমেদ ভাট ও মহম্মদ ইসমাইল ভাট। দুজনেই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের ২টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। একাধিক ধারা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Advertisement

গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নরসংহার চালায় সেনার পোশাকে থাকা চার জঙ্গি। পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে খুন করা হয় ২৫ জনকে। তাঁদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয় এক স্থানীয় ঘোড়া চালকের। নৃশংস এই হত্যাকাণ্ডের পর হামলার দায় স্বীকার করে ‘লস্কর ই তইবা’র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। যদিও পরে এই সংগঠনের কয়েকজন হামলার দায় অস্বীকার করে। তবে গোয়েন্দারা নিশ্চিত যে এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান। গোয়েন্দাদের অনুমান হামলার আগে ওই অঞ্চলে বেশ কয়েকবার রেইকিও করে ছিল জঙ্গিরা। এই হামলায় জঙ্গিদের স্থানীয় কেউ সাহায্য করে থাকতে পারে বলে বলে মনে করা হচ্ছে। পহেলগাঁও হামলার কয়েক ঘণ্টা পরই কাশ্মীরের কুলগাম, বারামুলা-সহ একাধিক জায়গায় জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ইতিমধ্যেই সন্দেহভাজন ৫ জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি উত্তর কাশ্মীরের মুসতকাবাদের মাচিল এলাকায় পাইনের জঙ্গলে জঙ্গি ঘাঁটির সন্ধান মেলে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫টি একে৪৭ রাইফেল, ৮টি একে৪৭ ম্যাগাজিন, ৬৬০ রাউন্ড গুলি, এম৪ রাইফেলের ৫০ রাউন্ড গুলি। যা বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.