Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Statue of Unity

তিন হাজার কোটির ‘স্ট্যাচু অফ ইউনিটি’র সুরক্ষায় ২৭২ জন CISF জওয়ান, সিদ্ধান্ত কেন্দ্রের

আগামী ২ সেপ্টেম্বর থেকে ফের খুলছে এই পর্যটনস্থল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২০:২৯

options
link
তিন হাজার কোটির ‘স্ট্যাচু অফ ইউনিটি’র সুরক্ষায় ২৭২ জন CISF জওয়ান, সিদ্ধান্ত কেন্দ্রের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮২ মিটার উচ্চতা। ৩ হাজার কোটি টাকার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সুরক্ষা দেবে ২৭২ জন CISF জওয়ান। গুজরাটে এই স্ট্যাচু অফ ইউনিটির (Statue of Unity) নিরাপত্তায় মঙ্গলবার থেকে জওয়ান মোতায়েনের কথা জানিয়েছে কেন্দ্র। জওয়ান মোতায়েনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে DG CISF রাজেশ রঞ্জনের কাছে। প্রথম দফায় ২৭২ জন জওয়ানকে লৌহপুরুষের মূর্তির নিরাপত্তায় মোতায়েন করা হবে। গুজরাটে অবস্থিত এই সুবিশাল মূর্তি ভারতের অন্যতম দ্রষ্টব্য জিনিস। পর্যটনের ক্ষেত্রে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হওয়ার পর থেকে অন্যতম দর্শনীয় বস্তু। কিন্তু করোনা মহামারীর জেরে মার্চ মাসেই এখানে পর্যটন বন্ধ হয়ে যায়। তবে শোনা যাচ্ছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ফের খুলছে এই পর্যটনস্থল। পর্যটকরা ফের স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসতে পারবেন।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় করোনার হানা অব্যাহত, এবার আক্রান্ত জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত]

এতদিন বেসরকারি নিরাপত্তা সংস্থার রক্ষীরা এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি সুরক্ষার দায়িত্বে ছিলেন। তবে এবার থেকে আধাসেনা জওয়ানরা পাহারা দেবেন এই মূর্তি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.