সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্প আতঙ্কে জাগাচ্ছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। মঙ্গলবার ভরদুপুরে কেঁপে উঠেছিল ভূস্বর্গ। এরপর গভীর রাত থেকে বুধবার সকাল অবধি পর পর তিনবার ভূমিকম্প হয়েছে সেখানে। ২৪ ঘণ্টায় চারবার প্রাকৃতিক দুর্যোগে ঘুম ছুটেছে স্থানীয়দের। একের পর এক কম্পনে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দুই শিশু-সহ ৫ জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে ২টো বেজে ২০ মিনিট নাগাদ নতুন করে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরা। এরপর বুধবার সকাল সকাল ৭টা ৫৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আধ ঘণ্টা পরেই চতুর্থ কম্পন অনুভূত হয় সকাল ৮টা বেজে ২৯ মিনিটে নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৩। ভূমিকম্পের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
[আরও পড়ুন: ‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের]
স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, পর পর ভূমিকম্পে জম্মু ও কাশ্মীরে আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। উল্লেখ্য, বুধবার দুপুর ১টা বেজে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছিল দিল্লি-সহ গোটা উত্তর ভারত। কেঁপে উঠেছিল পাকিস্তান, চিনও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। উৎসস্থল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা জেলা। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন।
[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!