সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্দিপোরার পর মঙ্গলবারই উত্তর কাশ্মীরের হান্দওয়ারায় তিন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন এক আর্মি মেজর৷
(‘চিনা এয়ারফোর্সকে কড়া জবাব দিতে সক্ষম ভারতীয় বায়ুসেনা’)
গোয়েন্দা সূত্রে এলাকায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরেছিল পুলিশ৷ সেই সূত্র ধরেই এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি৷ তখনই সতর্ক হয়ে যায় জঙ্গিরা৷ এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয় তারা৷ জবাবে পাল্টা গুলি চালায় সেনা৷ তবে সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা৷ তিন জঙ্গিকেই খতম করা গিয়েছে বলে খবর৷ তাদের কাছ থেকে AK47 রাইফেল উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় গুরুতর আহত হন এক সেনা আধিকারিক৷ তাঁকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘণ্টাখানেক পরই মৃত্যু হয় তাঁর৷
(ভারত-পাক সীমান্তে খোঁজ মিলল ২০ ফুট দীর্ঘ সুরঙ্গের)
মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে কাশ্মীরের দুই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই হয়৷ মঙ্গলবার সকালে বান্দিপোরার ঘটনায় শহীদ হন তিন জওয়ান৷ ১৫ জন আহত হন৷ যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ নিকেশ করা হয় এক জঙ্গিকে৷
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা