সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পাঁচ শিশু-সহ ৯ জনের৷ মৃতরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মুম্বইয়ের জুহু-গলি বস্তির ওয়াফা মেডিকা স্টোরে৷ পুলিশ সূত্রের খবর ওষুধের দোকানে যখন আগুন লাগে সেই সময় বিল্ডিংয়ের দোতলায় ঘুমোচ্ছিল একটি পরিবার৷ ঘুমন্ত অবস্থাতেই তাঁদের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে মাত্র কয়েক মাসের এক শিশুও রয়েছে৷
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল৷ দুটি অ্যাম্বুল্যান্সও তড়িঘড়ি পৌঁছায়৷ আহতরা নিকটবর্তী চিকিৎসাধীন৷ প্রাথমিক ভাবে দমকলের অনুমান, সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে৷ উড়িয়ে দেওয়া যাচ্ছে না শর্ট সার্কিটের সম্ভাবনাও৷ তদন্তের পরই জানা যাবে আসল কারণ৷
সর্বশেষ খবর
-
রাতভর প্যান্ডেল হপিং, ফুচকা-রোল-বিরিয়ানি দেদার? গ্যাস-অম্বল এড়িয়ে সুস্থ থাকবেন কীভাবে
-
‘অপারেশন সফেদ সাগর’ সিরিজে দার্জিলিংয়ের ‘থ্রি মাস্কেটিয়ার্স’, কোন ভূমিকায় ত্রয়ী?
-
হাজিরা দিয়েও আস্ফালন! সাড়ে পাঁচ ঘণ্টা পর শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এবার প্রতারক চিনিয়ে দেবে হোয়াটসঅ্যাপই! আসছে নয়া ফিচার, জেনে নিন খুঁটিনাটি
-
মধ্যমগ্রামের নামী শপিংমলের ৩ রেস্তরাঁয় বাসি মাংস, মেয়াদ উত্তীর্ণ মশলা! বাতিল লাইসেন্স