সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানায় (Telengana) রাসায়নিক কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত ১০ জন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় কারখানায় ভিতরে ৫০ জন কর্মী ছিলেন। বিস্ফোরণের পরেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়িটি। মনে করা হচ্ছে ভিতরে আটকে রয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। রাসায়নিক কারখানার বিস্ফোরণের জেরে বিপদ এড়াতে এলাকা ফাঁকা করছে প্রশাসন।
রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে বুধবার। বিস্ফোরণের পরেই বহুতল বাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারের। বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে জতুগৃহের মতো আগুনে পুড়ছে গোটা রাসয়নিক কারখানাটি। একটি ভিডিওতে দেখা গিয়েছে অগ্নিদগ্ধ মৃতদেহ। একটি সূত্রে দাবি, পাশে আরও একটি রাসায়নিক কারখানা রয়েছে। সেটিতেও বিস্ফোরণ হয়েছে।
[আরও পড়ুন: জোটসঙ্গী উদ্ধবকে ‘অশালীন’ আক্রমণ, সঞ্জয় নিরুপমকে বহিষ্কারের পথে কংগ্রেস]
রাসায়নিক কারখানার বিস্ফোরণ হওয়ায় এলাকা ফাঁকা করা শুরু করেছে প্রশাসন। যাতে করে বিষাক্ত গ্যাস ছড়িয়ে আর বড় বিপদ না ঘটে। পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করেছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।
[আরও পড়ুন: লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেন ফারুক আবদুল্লা, আচমকা ‘সন্ন্যাস’ কেন?]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!