Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Indore

দরজা ভেঙে সোনার গয়না চুরি! ইন্দোরে ৫ পুলিশের কাণ্ডে হুলুস্থুল, কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ?

সোনা চুরির অভিযোগে পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:১৬

options
link
দরজা ভেঙে সোনার গয়না চুরি! ইন্দোরে ৫ পুলিশের কাণ্ডে হুলুস্থুল, কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ? zoom
Advertisement

প্রাক্তন পুলিশ এসিপির রাকেশ গুপ্তার সঙ্গে বিরোধ ছিল গৌরব জৈন নামের এক ব্যক্তির। তাঁর বাড়িতে চেক বাউন্স মামলায় ওয়ারেন্ট কার্যকর করতে গিয়েছিলেন ৫ পুলিশকর্তা। সেখানে গিয়েই প্রচুর সোনা চুরি ও বাড়ির মালিকের সঙ্গে অভদ্র আচরণের অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। বাড়ির মালিকের অভিযোগ, ১ এপ্রিল রাতে পুলিশের পাঁচ থেকে ৬ জনকর্মী দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। হেনস্তা করে। তাঁরা সোনা চুরি করেছেন বলেও অভিযোগ তুলেছেন বাড়ির মালিক। ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে পুলিশকর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ। এই ঘটনায় পুলিশের মুখ পুড়েছে। এই অভিযোগ পাওয়ার পরই ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

Advertisement

ইন্দোর পুলিশের ডেপুটি কমিশনার কুমার প্রতীক জানিয়েছেন, ১ এপ্রিল রাতে অভিযোগকারীর বাড়িতে যান পাঁচ থেকে ছয় জন পুলিশকর্মী। সেই সময় তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে খারাপ আচরণ করেন বলে অভিযোগ। সোনা চুরিরও অভিযোগ উঠেছে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, “তদন্ত শুরু হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.