Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ট্রাক্টর-বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৬ শ্রমিক

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১২:২১

options
link
উত্তরপ্রদেশে ট্রাক্টর-বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৬ শ্রমিক zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জৌনপুরে ভয়ংকর দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। দুর্ঘটনায় আহত ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয়েছে আরও এক জনের। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সমাধগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটে। জৌনপুর থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল শ্রমিকবোঝাই ট্রাক্টরটি। তখনই রবিবার রাত ১১টা নাগাদ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ট্রাক্টরের। রাস্তার এদিকে ওদিকে ছিটকে পড়েন ট্রাক্টরে থাকা শ্রমিকরা। ঘটনাস্থলেই পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ছ’জন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়। যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

Advertisement

 

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে পুজোয় বাধা নেই, মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ এলাহাবাদ হাই কোর্টে]

পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টরে ছিলেন ১২ জন শ্রমিক। তাঁরা সকলেই আলিশাহপুর গ্রামের বাসিন্দা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর দেওয়া হচ্ছে পরিবারের লোকেদের। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: কার নির্দেশে সন্দেশখালির আন্দোলন? ‘ম্যাডাম’-এর নাম বলে রহস্য বাড়ালেন মহিলা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.