সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) রাজস্থানে (Rajasthan)। ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত কমপক্ষে ৬ জন। দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় এবং জয়পুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মরুরাজ্যের দৌসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মান্দাওয়ার থানা এলাকার দৌসায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এএসপি বজরং সিং শেখাওয়াত জানিয়েছেন, মান্দাওয়ার থানা এলাকার উকরুন্দ গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। তালগোল পাকিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৯ জন। এদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তুলনামূলক কম জখমদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। গুরুতর আহত চার জনকে জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
[আরও পড়ুন: সেফ ল্যান্ডিং করতে পারবে তো চন্দ্রযান? ‘দুশ্চিন্তার কিচ্ছু নেই’, আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা]
বর্ষার জেরে গোটা উত্তর ভারতেই রাস্তার অবস্থা বেহাল। বহু ক্ষেত্রে ভারী বর্ষণে দৃশ্যমানতা কমে যাচ্ছে। এর জেরেই দিন দুই আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তর কাশীতে। পাহাড়ি রাস্তা লাগোয়া গভীর খাদে বাস পড়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। আহত হন ২৭ জন যাত্রী। রাজস্থানের পথ দুর্ঘটনা ঠিক কোন কারণে তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: সফলভাবে অবতরণ করুক চন্দ্রযান, প্রার্থনায় নিউ ইয়র্ক থেকে বারাণসী]
সর্বশেষ খবর
-
প্রমাণ লোপাটে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার! তদন্তে আর পুলিশ নয়, মামলা সিবিআইয়ের হাতে
-
আমেরিকায় ‘অলৌকিক’ কাণ্ড, দু’বার বিষাক্ত ইঞ্জেকশনেও মরল না মহিলা আসামি! তারপর…
-
স্নানঘর থেকে রহস্যময় পুরুষের সঙ্গে বিছানায়! সব মিথ্যে? ৭০০০ কোটির ক্ষতিপূরণ হাঁকালেন ঊর্বশী
-
মৃত্যুমুখেও অটল! ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে পুরস্কৃত করছে গুজরাট সরকার, বিশেষ সম্মান ইজরায়েলেরও
-
ঋত-তৃণমূলের ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু! নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রী