সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা। সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতেরা সকলেই অটোর যাত্রী। পুলিশ জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে। তাতেই বিপত্তি ঘটে যায়। বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, অন্য বাসের সঙ্গে রেষারেষি চলছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাটন জেলার সামি গ্রামের কাছে সামি-রাধাপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসটি গুজরাটের হিম্মতনগর থেকে কচ্ছের যাচ্ছিল। সামি-রাধাপুর সড়কে উলটো দিক থেকে আসছি যাত্রীবোঝাই একটি অটো। স্থানীয় মানুষের দাবি, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরেই সেটি উলটো দিক থেকে আসা একটি অটোতে সরাসরি ধাক্কা মারে।
দুর্ঘটনায় অটোর চালক-সহ ছয় জনেরই মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রত্যেকের। পুলিশকর্তা ভিকে ন্য়ায়ি বলেন, চালক এবং পাঁচ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ধাক্কার তীব্রতায় বাসের নিচে ঢুকে যায় অটোটি।
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের