সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত লরি থেকে ঝাঁপ দিল ৬ স্কুল ছাত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের (Gujarat) ছোট্টাওদেপুর জেলায়। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। মঙ্গলবারের ওই ঘটনায় চলন্ত লরি থেকে লাফ দিয়ে আহত হয়েছে নাবালিকারা। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীদের বাড়ি সানখেদা তালুকের একটি গ্রামে। মঙ্গলবার স্কুল শেষে প্রায় ৫ কিলোমিটার দূরের গ্রামে ফিরতে পিক আপ লরিতে উঠেছিল তারা। চালক ছাড়াও লরিতে ছিল আরও পাঁচজন। অভিযোগ, চালক এবং ওই পাঁচজন নাবালিকাদের যৌন হেনস্তার চেষ্টা করেন। এক সময় তাঁদের হাত থেকে নিজেদের বাঁচতে চলন্ত লরি থেকেই ঝাঁপ দেয় কিশোরীরা।
[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]
নাবালিকারা অভিযোগ করে, যৌন হেনস্তার পাশাপাশি তাদের থেকে টাকা পয়সা কেড়ে নেওয়ারও চেষ্টা করে অভিযুক্তরা। জেলার পুলিশ সুপার ইমতিয়াজ শেখ জানিয়েছেন, ছয় অভিযুক্তকেই চিহ্নিত করা গিয়েছে। তবে এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এদিকে আহত ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে।
[আরও পড়ুন: জি-২০ সম্মেলন পণ্ড করতে চিনা ষড়যন্ত্র! বড়সড় সাইবার হানা প্রতিহত করল ভারত]
সর্বশেষ খবর
-
‘আমার ঘরে কেন?’, খালি হাতে সাপ ধরে প্রলাপ বৃদ্ধের! পরমুহূর্তেই কিং কোবরার ছোবলে মৃত্যু
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের
-
পুষ্টিজাত পানীয়ের বোতল ভর্তি কৃমি! তুখারামের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি বিপাশার
-
রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম