সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হল ছ’বছরের এক নাবালিকার দগ্ধ মৃতদেহ। কর্নাটকের বীরভদ্রনগরের ঘটনা। প্রায় চারদিন নিখোঁজ থাকার পর রবিবার তার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হয়েছে তাকে। প্রমাণ লোপাটের জন্যই এমনটা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। গিরিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]
প্রথম শ্রেণির পড়ুয়া অনু। মা-বাবা দিনমজুর। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সে। তার বাবা-মা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করে। যদিও পুলিশ তার কোনও সন্ধান দিতে পারেনি। এরই মধ্যে শনিবার রাত থেকে অনিল নামে এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। অনিলের পাশের বাড়িটিই অনুদের। রবিবার সেই দুর্গন্ধ চরমে পৌঁছলে সন্দেহ হয় এলাকার মানুষের। তারা পুলিশে বিষয়টি জানায়।
[দুর্ঘটনার কবলে হিরণের গাড়ি, রক্ষা পেলেন অভিনেতা]
পুলিশ এসে অনিলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আঁতকে ওঠে। আগুনে পোড়া ওই কিশোরীর দেহটি একটি বাক্সে ভরে রাখা ছিল। পুলিশের কথায়, ওই নাবালিকাকে ধর্ষণ করার পর প্রমাণ লোপাট করতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রতিবেশী অনিলই এই কাজ করেছে। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে সে।
সর্বশেষ খবর
-
রাজেশ শর্মার আরোগ্য কামনা শুভেন্দুর, হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, ‘বন্ধু’র জন্য প্রার্থনা উদ্বিগ্ন অক্ষয়ের
-
বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনার নয়, ম্যাজিক দেখাবে এই ঘরোয়া টোটকা
-
আসল-নকল দ্বন্দ্ব! বিজেপি সরকারি কর্মী সংগঠনে বিভ্রান্তির জল গড়াতে পারে আদালতে
-
গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়ি সারাই প্রশাসনের, বসছে সিসিটিভি, শনিবার বারুইপুর যাচ্ছেন শুভেন্দু
-
দাড়ি কামিয়ে ভোলবদল, ‘রমায়ণ’-এ হনুমান চরিত্রের চর্চার মাঝে মুখ খুললেন সানি