Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Sunny Deol

দাড়ি কামিয়ে ভোলবদল, ‘রামায়ণ’-এ হনুমান চরিত্রের চর্চার মাঝে মুখ খুললেন সানি

সানি দেওয়ালের 'ক্লিন শেভ' লুকে সানিকে দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই। আচমকা কেন চেহারার এই ভোলবদল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৮:০৭

options
link
দাড়ি কামিয়ে ভোলবদল, ‘রামায়ণ’-এ হনুমান চরিত্রের চর্চার মাঝে মুখ খুললেন সানি zoom
দাড়ি কামিয়ে ক্লিন শেভ সানির ভিডিও ভাইরাল
Advertisement

১০ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেল ‘ইক্কা’। ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে স্পেশাল স্ক্রিনিং, নজরে সানি দেওল। এই সিনেমার হাত ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক। সিনেমা মুক্তির আগে ৯ জুলাই ‘ইক্কা’-র একটি বিশেষ প্রদর্শনীতে দুই ছেলেকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সানি। সেখানে উপস্থিত প্রত্যেকের নজর আটকেছে সানি দেওয়ালের (Sunny Deol) ‘ক্লিন সেভ’ লুকে। নয়া অবতারে সানিকে দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই। আচমকা কেন চেহারার এই ভোলবদল?

এই প্রশ্নের উত্তর পেতে কৌতুহলী সানিভক্তরা। সেই সঙ্গে আবার সানির নতুন লুকের সঙ্গে আশ্চর্যজনকভাবে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মুখের মিল খুঁজে পেয়েছেন অনুগামীরা। অতঃপর সোশাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক চর্চা। সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই আরও একধাপ এগিয়ে অনেকে আবার বলছেন, এ তো সাক্ষাৎ হনুমান! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ভগবান হনুমানের চরিত্রে দেখা যেতে পারে সানিকে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।

Advertisement
Sunny Deol’s clean-shaven look sparks buzz
সানির ভোলবদল

আর ঠিক সেই কারণেই দাড়ি কামিয়ে জনসমক্ষে আসতেই আরও একবার উসকে গেল হনুমান চরিত্রে সানির অভিনয় জল্পনা। এক ব্যক্তির দাবি, ‘রামায়ণ’ ছবিতে ভগবান হনুমানের চরিত্রে অভিনয়ের জন্যই দাড়ি কামিয়েছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘নতুন লুক দারুণ মানিয়েছে!’ সানিকে দেখে এক ভক্ত মজা করে লিখেছেন, ‘হনুমানজি মোড অন। সানি দেওলকে আজ ইক্কার স্ক্রিনিংয়ে ক্লিনসেভ লুক দেখা গেল।’

চেক শার্ট, জিন্স ও ক্যাপ পরা সানি ক্লিনশেভ অবতারে সানিকে নিয়ে ‘রামায়ণ’-এর হনুমান চরিত্র নিয়ে চর্চা তুঙ্গে তা বলাই বাহুল্য। কিন্তু, ‘ইক্কা’র স্পেশাল স্ক্রিনিংয়ে সেই জল্পনা ফুৎকারে উড়িয়ে দেন অভিনেতা। তাঁর কথায়, একজন অভিনেতার চেহারা নিয়ে মানুষ অযথাই অনেক বেশি গুরুত্ব দেয়। তবে ধর্মেন্দ্রর লুকের সঙ্গে তুলনা করতেই মুখে প্রশান্তির হাসি। কোনও কথা না বলে, শুধু নিজের বুকে হাত রেখে মুচকি হেসে সেই প্রশংসা সাদরে গ্রহণ করেছেন সানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

উল্লেখযোগ্যভাবে, ‘ইক্কা’-র ট্রেলার প্রকাশের সময় একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। যেখানে শুধুমাত্র ‘সানি দেওল’ না লিখে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ‘ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল’ হিসেবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সানি বলেন, “পাপা কে বেটে হ্যায়, অউর ক্যায়া হ্যায়? আচ্ছা কাম করতে হ্যায় তো আচ্ছা লাগতা হ্যায় কি পাপা খুশ হোঙ্গে কি উনকে বেটে আচ্ছা কাম কর রহে হ্যায়।” যার বাংলা তর্জমা করলে হয়, “আমি তো বাবারই সন্তান। ভালো কাজ করতে পারলে ভালো লাগে। কারণ মনে হয় বাবা খুশি হবেন যে তাঁর ছেলে ভালো কাজ করছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.