Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

স্বাধীনতার সাতকাহন যা আপনাকে অবাক করবে

স্বাধীনতা নিয়ে এমন কিছু তথ্য আছে যা সচরাচর সামনে আসে না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১৩:৩০

options
link
স্বাধীনতার সাতকাহন যা আপনাকে অবাক করবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭০ বছর উদযাপন গোটা দেশ জুড়ে৷ সারা দেশ জুড়েই স্বাধীনতা নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ৷ সাত দশক পেরিয়ে ভারতাবাসীর কাছে স্বাধীনতার স্বরূপ কী, কোন অর্থ নিয়ে তা তরুণ প্রজন্মের কাছে ধরা দিচ্ছে তা নিয়ে নানা আলাপ-আলোচনা৷ তবে স্বাধীনতা নিয়ে এমন কিছু তথ্য আছে যা সচরাচর সামনে আসে না, বা আমাদের অনেকের কাছেই অজানা৷ স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই জেনে নেওয়া যাক স্বাধীনতার সেই সাতকাহন৷

১) দেশের প্রথম স্বাধীনতা দিবসে ছিল না কোনও জাতীয় সঙ্গীত৷ কবিগুরুর জনগণমন অবশ্য লেখা হয়েছিল ১৯১১ সালে৷ কিন্তু জাতীয় সংগীত হিসেবে তা গ্রহণ করা হয় ১৯৫০ সালে৷ ফলে আজ স্বাধীনতা দিবসে দিকে দিকে জাতীয় সংগীত বাজলেও, সেদিন তা ছিল না৷

Advertisement

na_1439456074

২) দেশের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি গান্ধীজি৷ সমস্ত আনন্দ থেকে তিনি ছিলেন দূরে৷ হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা বাধানো, ধর্মভিত্তিক দেশভাগের বিরুদ্ধে তিনি অনশন করছিলেন সে সময়৷ সমস্ত কোলাহল থেকে দূরে বাংলাতে ছিলেন জাতির জনক৷

৩) ব্রিটিশ শাসিত ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে ভারত ও পাকিস্তান দুই সদ্য তৈরি দেশই স্বাধীনতা উদযাপনে থাকতে অনুরোধ করেছিল৷ আর তাই তিনি পাকিস্তানের স্বাধীনতা একদিন আগে ঘোষণা করেন৷ তারপর ভারতের স্বাধীনতা দিবস আসে৷

৪) ভারতের জাতীয় কংগ্রেসকে গান্ধীজি ভেঙে দিতে চেয়েছিলেন৷ কেননা কংগ্রেসের উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা অর্জন৷ তা যখন হয়ে গিয়েছে, ফলে দল রাখার কোনও মানে নেই বলেই মনে করেছিলেন তিনি৷ কিন্তু তাঁর হত্যাকাণ্ডের ফলে তা আর বাস্তবায়িত হয়নি৷

৫) দেশের জাতীয় পতাকা হিসেবে এখন আমরা যেটিকে দেখি, আগাগোড় কিন্তু তা ছিল না৷ এর আগে গেরুয়া ও সবুজের মাঝে ছিল চরকার প্রতীক৷ জাতীয় পতাকার বর্তমান রূপটি পিঙ্গালি ভেঙ্কাইযার ভাবনায় তৈরি৷ ১৯৪৭-এর জুলাই মাসে এই পতাকাটিকে গ্রহণ করা হয়৷

collage_1439452854

৬) অনেক সংস্থাই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি করে৷ তবে শুধুমাত্র খাদি ডেভলেভমেন্ট ও কুটির শিল্পগুলিরই পতাকা জাতীয় পতাকা তৈরির লাইসেন্স আছে৷

৭) গত বছর ১৪,০০০ মানুষ প্রথমবার স্বাধীনতার স্বাদ পেয়েছেন৷ ছিটমহল সমস্যা মেটার ফলে ২০১৫তে প্রায় ১৪,০০০ মানুষ এ দেশের নাগরিকত্ব পান৷ তাঁদের কাছে স্বপ্নের তেরঙ্গা ওড়ানোর এটি দ্বিতীয় বছর৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.