Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rajasthan

ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, একই পরিবারের ৭ জনের মৃত্যু

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ০৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ০৮:৫৪

options
link
ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, একই পরিবারের ৭ জনের মৃত্যু zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। গাড়ি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত একই পরিবারের অন্তত ৭। জখম এক তরুণীর অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার গভীর রাতে রাজস্থানের হাইওয়ের উপর নওরঙ্গদেশর গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। উলটোদিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। জখম আরও ৪ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনের চিকিৎসা চলছে। তবে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা সকলেই একই পরিবারের সদস্য বলে খবর। জনৈক গুরুবচন সিংয়ের স্ত্রী, দুই ছেলে, দুই বউমা ও দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে। সকলেই নওরঙ্গদেশর গ্রামের বাসিন্দা। নাম- খুশবিন্দর সিং (৩০), রামপাল সিং (৩৫), পরমজিৎ সিং(৫০), কমলদীপ কৌর (২৮), রণদীপ কৌর (৩০), ঋতু (১৪) এবং মনজিৎ (৫)। এক কিশোর ও এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.