সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১১ বছরের মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৭২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ইঞ্জাপুরের বানস্থালিপুরমে নিজের বাড়িতে গত কয়েকমাস ধরেই এই কুকর্ম করছিলেন ওই বৃদ্ধ। বুধবার ঘটনাটি সামনে আসতেই তাঁকে আটক করেছে পুলিশ।
কৃষ্ণা নামে ওই ছুতোর মিস্ত্রী চলতি বছরের ২৮ জানুয়ারি ওই নাবালিকাকে ধর্ষণ করে। তার আগে সে মেয়েটিকে নিষিদ্ধ ছবিও দেখিয়েছিল বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় ধর্ষণ ও পকসো আইনে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
চতুর্থ শ্রেনির ওই ছাত্রীর মা-বাবা দিনমজুরের কাজ করে। তাই স্কুল থেকে ফিরে সাধারণত সে বাড়িতে একাই থাকত। তখনই ওই বৃ্দ্ধ তাকে নানা কাজের অছিলায় বাড়িতে ডাকত। ওই নাবালিকা বারবার এই ঘটনার কথা বাড়িতে জানায়। কিন্তু তার মা-বাবা সেটার সত্যতা মেনে নিতে চাননি। যদিও শেষবারের ঘটনার পর তাঁরা মেয়ের কথা বিশ্বাস করেন। ওই বৃদ্ধকে প্রথমে জিজ্ঞাসা করলে সে এই অভিযোগ অস্বীকার করে, কিন্তু পরে নিজের দোষ মেনে নেয়।
সর্বশেষ খবর
-
লক্ষাধিক টাকার ব্যাট চুরি! ‘মোদি-যোগীর কাছে অভিযোগ করব’, ‘হুমকি’ তারকা ক্রিকেটারের
-
ইরানি নৌকায় ৩০০০ কোটির মাদক পাচার! গুজরাট উপকূলে গ্রেপ্তার ৫ পাকিস্তানি
-
খাম নিয়ে নওশাদদের মামলা খারিজ! ‘ভোট প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করতে চায় না’, বললেন বিচারপতি
-
সীমান্তে মাইন বিস্ফোরণে জখম দক্ষিণ কোরিয়ার ৩ সেনা! দায় এড়িয়ে পালটা হুঁশিয়ারি কিমের বোনের
-
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচারে যাওয়ার আগেই আটক লেখক মানস ফকির, সুকৃতি রঞ্জন! তীব্র প্রতিবাদে বিধান ভবন