সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুমুল বৃষ্টি ও বজ্রপাতে বিহারে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন মানুষ। বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা রাজ্য। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
I’ve received tragic news about death of many people due to heavy rain & lightning strikes in some districts of Bihar & Uttar Pradesh. The state govts are engaged in relief work. I express condolences to the families who lost their loved ones in this disaster: PM Narendra Modi pic.twitter.com/CQ53fbPLbk
Advertisement— ANI (@ANI) June 25, 2020
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। আকাশ কালো করে আসা মেঘের বুক চিরে বজ্রের ফলার মতো নেমে আসে বিদ্যুৎ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, খাগারিয়া, গোপালগঞ্জ, চম্পারণ, কিষানগঞ্জ, জমুই, জেহানাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। পাশাপাশি, মৃত্যু হয়েছে অনেক গৃহপালিত পশুরও। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
গোপালগঞ্জের সাব-ডিভিশনাল অফিসার (SDO) উপেন্দ্র পাল জানান, চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়লে, গোপালগঞ্জের বিভিন্ন ব্লকে ১৩ জন মারা গিয়েছেন। এর মধ্যে বরাউলি ও উচকাগাঁও ব্লকে চার জন করে মারা গিয়েছেন। গোপালগঞ্জ ব্লকে মৃত্যু হয়েছে দু’জনের। মাঝা, কাতেয়া ও বিজয় ব্লকে একজন করে মারা গিয়েছেন।
[আরও পড়ুন: করোনা হটস্পট কানপুরের হোম, খবর সংগ্রহে গিয়ে পুলিশের হাতে ‘আক্রান্ত’ সাংবাদিক]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার