সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দুজনের কারওরই ঘর-বাড়ি ছিল না৷ খোলা আকাশের নিচে ফুটপাতে একসঙ্গে রাত্রিযাপন করত ওরা৷ সেখানেই দিনের পর দিন ৯ বছরের এক বালকের ওপর যৌন নির্যাতন চালাত ২৪ বছরের এক যুবক৷ একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় বিষয়টি নজরে পড়ে ফুটপাতবাসী অন্য এক কিশোরের৷ নির্যাতিত বালককে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায় সে৷ ওই দুই যুবকের বয়ানের ভিত্তিতে ধরা পড়ে অভিযুক্ত৷ তাকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত৷ ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে৷
[সাধুর পুরুষাঙ্গ কাটায় আক্রান্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার পুলিশের]
এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই কিশোর পুলিশকে জানিয়েছে, ২০১৫ সালে যখন এই ঘটনাটি ঘটে, তখন মুম্বই শহরের এক রেলব্রিজের নিচে থাকত সে৷ সেখানেই তার মতোই আরও অনেকের সঙ্গে থাকত নির্যাতিত কিশোর ও অভিযুক্ত যুবকও৷ অভিযুক্ত ও নির্যাতিত দুজনকেই আগে থেকে চিনত প্রত্যক্ষদর্শী ওই কিশোর৷ ২৯ সেপ্টেম্বর ভোররাতে আমচকাই ঘুম ভেঙে যায় তার৷ সে দেখে, ৯ বছরের ওই বালকের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে অনিল ইঙ্কে নামে বছর চব্বিশের ওই যুবক৷ সকালে অভিযুক্ত চলে যাওয়ার পর নির্যাতিত বালকের সঙ্গে কথা বলে প্রত্যক্ষদর্শী ওই কিশোর জানতে পারে, শুধু সেদিন-ই নয়, গত দুই সপ্তাহ ধরেই এভাবেই ৯ বছরের ওই বালকের ওপর যৌন নির্যাতন চলছে৷ নির্যাতিত বালক ও প্রত্যক্ষদর্শী কিশোরের কথোপকথন শুনে দুজনকেই থানায় নিয়ে যান স্থানীয় এক দোকানদার৷ নিজেই থানায় অভিযোগ দায়ের করে প্রত্যক্ষদর্শী ওই কিশোর৷
নির্যাতিত বালক ও প্রত্যক্ষদর্শী কিশোরের অভিয়োগের ভিত্তিতে অভিযুক্ত অনিলকে গ্রেফতার করে পুলিশ৷ প্রায় দুবছরের ধরে মামলা চলার পর, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত৷ তাকে POCSO আইনে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক৷
[গুজবের জেরে গণপিটুনিতে মৃত ৯, উত্তাল জামশেদপুরে জারি কারফিউ]
সর্বশেষ খবর
-
নকশাল নেতা সরোজ দত্তর এনকাউন্টার দেখেছিলেন উত্তমকুমার! ন্যায়-প্রশ্নে বরাবরই বিদ্ধ পুলিশ
-
অসময়ে রথযাত্রা উদযাপন! ওড়িশা থেকে ইসকনের উৎখাত চেয়ে বিক্ষোভ কলিঙ্গ সেনার
-
সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ! আসানসোলের ৩ আধিকারিককে শোকজ
-
ঝাড়গ্রামে হাতির পাল, বন দপ্তরের কর্মীদের উপর হামলা! উলটে ফেলা হল গাড়ি
-
যত নষ্টের গোড়া আইপ্যাক! ঋতপন্থী তৃণমূলে জেলা সভাপতির দায়িত্ব পেয়েই বিস্ফোরক অনুব্রত