Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Patna High Court

আসামির কাছে পৌঁছে গেল আদালতই! রাস্তায় শুনানির পর দোষী সাব্যস্ত ১০০ ছুঁই ছুঁই বৃদ্ধ

সোমবার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার শুনানি ছিল পাটনার বিশেষ সিবিআই আদালতে। মামলাটি উঠেছিল বিচারক অবিনাশ কুমারের এজলাসে। কিন্তু বয়সের কারণে শারীরিক ভাবে দুর্বল হওয়ায় অভিযুক্ত জয়নারায়ণ সিং আদালতকক্ষ পর্যন্ত পৌঁছতেই পারেননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:১৭

options
link
আসামির কাছে পৌঁছে গেল আদালতই! রাস্তায় শুনানির পর দোষী সাব্যস্ত ১০০ ছুঁই ছুঁই বৃদ্ধ zoom
ছবি: এআই সহায়তায় প্রণীত।

অভিযুক্ত শারীরিক ভাবে অসুস্থ। আদালতে পৌঁছনোর ক্ষমতা তাঁর নেই। সেই কারণে আদালতই পৌঁছে গেল তাঁর কাছে। শুনানি আদালত কক্ষে হল না। হল আদালতের বাইরে। শুধু তা-ই নয়, সেই মামলায় রায়ও দিলেন বিচারক। ৯৫ বছরের সেই অভিযুক্তকে দোষী সাব্যস্তও করা হল।

সোমবার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার শুনানি ছিল পাটনার বিশেষ সিবিআই আদালতে। মামলাটি উঠেছিল বিচারক অবিনাশ কুমারের এজলাসে। কিন্তু বয়সের কারণে শারীরিক ভাবে দুর্বল হওয়ায় অভিযুক্ত জয়নারায়ণ সিং আদালতকক্ষ পর্যন্ত পৌঁছতেই পারেননি। একটি গাড়ি করে তাঁকে আদালত চত্বর পর্যন্ত আনা হয়েছিল। কিন্তু তাঁকে আর ভিতরে নিয়ে যাওয়া যায়নি। আদালতকক্ষের বাইরে দাঁড় করানো গাড়িতেই শুয়ে ছিলেন তিনি। তাঁর অবস্থা বিবেচনা করেই তাই বাইরেই শুনানির ব্যবস্থা হয়।

Advertisement

জয়নারায় ১৫ বছরের পুরনো একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো তথ্য জমা দিয়ে ১৫ বছর আগে চার লক্ষ টাকা ঋণ নিয়ে ট্র্যাক্টর কিনেছিলেন। ২০১১সালে সিবিআই একটি মামলা দায়ের করে। সোমবার সেই মামলারই শুনানি ছিল। তা চলে ৩৫ মিনিট ধরে।

শুনানি শুরু হতেই তিনি নিজের দোষ কবুল করে নেন। তার ভিত্তিতেই বিচারক জয়নারায়ণকে দোষী সাব্যস্ত করেন। যদিও তাঁকে কারাবাসের সাজা দেওয়া হয়নি। ২০০০ টাকা জরিমানা করেই মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারক। জানান, অপরাধীর বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তাঁর এই সিদ্ধান্ত।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.