লোকাল ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা চাওয়া নিয়ে জুলুমবাজির অভিযোগ নতুন নয়। এবার জোরজবরদস্তির মাত্রা পৌঁছল চরম পর্যায়ে! মুম্বইয়ের লোকাল ট্রেনে এক যুবককে বেধড়ক মারধর করতে দেখা গেল দুই বৃহন্নলাকে। সেই নির্মম ভিডিও মুহুর্তে ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই দুই বৃহন্নলার সঙ্গে বচসা বাধে যুবকের। সেই বচসাই হাতাহাতিতে গড়ায়। সম্ভবত রাতের দিকের কোনও লোকাল বলেই মনে হচ্ছে। কার্যত ফাঁকাই ছিল গোটা কামরা। ভিডিওতে দেখা গেছে, সেই কামরাতেই দুই বৃহন্নতা ওই যুবককে কিল-ঘুষি-চড় মারছেন। ভাইরাল ভিডিও নজরে আসতেই রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সূত্রপাত খতিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, গত কয়েকদিনের মধ্য়ে মুম্বই লোকালে এমন ধরনের ঘটনা পর পর ঘটল।
Mumbai local nowdays….तृतीयपंथीयांकडून प्रवाशाला बेदम मारहाण pic.twitter.com/omxutJ8fvq
— Saurabh Koratkar (@saurabhkoratkar) July 19, 2026
এই ভিডিও সামনে আসার পর মুম্বইয়ের লোকাল ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে৷ বিশেষত রাতের দিকে ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে যায়, তখন বৃহন্নলাদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন রেলযাত্রীরা৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর