২৩ বছরের এক তরুণী নিজের বাড়ির স্নানঘরে নিশ্চিন্তে স্নান করছিলেন। আড়াল থেকে কেউ উঁকি দিচ্ছে ভাবতেও পারেননি। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও লুকিয়ে তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় বেঙ্গালুরু (Bengaluru) শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহাদেবপুরা থানার অন্তর্গত গরুড়াচরপল্য এলাকার ঘটনা। তরুণী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তরুণী নিজের বাড়িতে বাথরুমে ঢুকে স্নান করছিলেন। আচমকাই খেয়াল করেন, আড়াল থেকে অচেনা এক যুবক মোবাইল ফোনে তার স্নানের দৃশ্য ভিডিও করছেন। দেখা মাত্র ভয়ে চিৎকার করে ওঠেন তরুণী। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। জানান, ওই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। নিজের বাড়ির বাথরুমে ঢুকতেও ভয় পাচ্ছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। যুবক আগেও একই ধরনের কাজ করেছেন কিনা জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দপ্তরে বসে কাজ করুন’, অগ্নিমিত্রা-শারদ্বতকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
-
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের
-
কেন আইএসএফের প্রতীক খাম হাতছাড়া? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের