সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:কয়েকদিন আগেই দিল্লিতে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে বেরিয়েছিল জাল ২০০০ টাকার নোট৷ সেই নোটটি দেখতে হুবহু বাজারে নতুন আসা ২০০০ টাকার নোটের মতো দেখতে হলেও তা আসলে ছিল খেলনা নোটের মতো৷ এই ঘটনার কয়েকদিন পর আবারও স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে ‘জাল’ ৫০০ টাকার নোট বেরনোকে কেন্দ্র করে ছড়াল বিতর্ক৷
(কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রবেশ নিষেধ বিবিসি’র)
মঙ্গলবার মধ্যপ্রদেশের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে এমনই আজব এক ৫০০ টাকার নোট বেরল, যার কোনও সিরিয়াল নম্বর নেই৷ সিরিয়াল নম্বরহীন এই ৫০০ টাকার নোট জাল না ছাপার ভুল তা এখনও জানা যায়নি৷ যদিও এই নোটটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
(খোদ প্রধানমন্ত্রীকেই হত্যার হুমকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের)
এই নোটের বিষয়ে স্টেট ব্যাঙ্কের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
Damoh (MP): A man gets Rs 500 notes without serial numbers printed on them from a State Bank of India ATM machine. pic.twitter.com/CKBmLzCEi3
— ANI (@ANI_news) February 28, 2017
সর্বশেষ খবর
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ