সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ সাত বাঙালি পর্যটক-সহ মোট ১১ জন। ১১ অক্টোবর উত্তরাখণ্ড থেকে রওনা দিয়েছিলেন প্রত্যেকে। ১৯ অক্টোবর হিমাচল প্রদেশের ছিটকুলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। বুধবার উত্তরকাশী জেলার বিপর্যয় মোকাবিলা টিমের কাছে বিষয়টি জানান ট্রেকিংয়ের উদ্যোক্তারা। বৃহস্পতিবার থেকেই ট্রেকিং টিমের খোঁজে ITBP জওয়ানদের বেরিয়ে পড়ার কথা।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হর্ষিল এলাকা থেকে রওনা দিয়েছিল ১১ সদস্যের ট্রেকারদের দলটি। এঁদের মধ্যে অনিতা রাওয়াত নামের দিল্লির এক ৩৮ বছরের মহিলা রয়েছে। বাকি সকলেই কলকাতার বাসিন্দা। উত্তরকাশী জেলার বিপর্যয় মোকাবিলা টিমের কাছে যে নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী বাঙালি পর্যটকদের তালিকায় রয়েছেন মিঠুন দাঁড়ি (৩১), তন্ময় তিওয়ারি (৩০), সাবিয়ান দাস (২৮), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), রিচার্ড মণ্ডল (৩০), সুকেন মাঝি (৪৩)।
[আরও পড়ুন: ভারতীয় সেনার প্রত্যাঘাত, দু’সপ্তাহে কাশ্মীরে নিকেশ ১৭ জেহাদি]
এঁরা ছাড়াও উত্তরকাশীর তিনজন রাঁধুনি ছিলেন ট্রেকিং দলের সঙ্গে। তাঁদের নাম দেবেন্দ্র (৩৭), জ্ঞানচন্দ্র (৩৩) ও উপেন্দ্র (৩২)। প্রত্যেকেই ১১ অক্টোবর রওনা দিয়েছিলেন হিমাচল প্রদেশের ছিটকুলের উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছননি। সংবাদসংস্থা এএনআইকে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, সম্ভবত উত্তরাখণ্ড ও হিমাচলের মাঝে থাকা লামখাগা পাসের কাছে আটকে রয়েছেন পর্যটকরা। বৃহস্পতিবার হেলিকপ্টার সার্ভেও করা হবে। ইতিমধ্যেই কিন্নৌর জেলা পুলিশ ও বন বিভাগের কর্মীরা সার্চ অপারেশন শুরু করে দিয়েছেন।
Team of Kinnaur District Police and Forest Dept deployed in search & rescue of a group of over a dozen trekkers missing at Lamkhaga Pass between Uttarakhand and Chitkul in Kinnaur: Deputy Commissioner, Kinnaur, Himachal Pradesh
— ANI (@ANI) October 20, 2021
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। আর তার জেরেই বন্যার পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। এমন পরিস্থিতিতে ট্রেকিং টিমের নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত পর্যটকমহল।
[আরও পড়ুন: ভোটের মুখে উত্তরপ্রদেশে ধাক্কা বিজেপির, গেরুয়া শিবির ছেড়ে অখিলেশের হাত ধরল রাজভরদের দল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক