Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
woman kisses Karnataka CM Siddaramaiah

চুম্বন বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী

দেখুন সেই ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০১৯, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০১৯, ১৯:১৩

options
link
চুম্বন বিতর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চুম্বন বিতর্কে জড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠান চলাকালীন তাঁর গালে চুম্বন করেন চিকমাগালুর জেলার গিরিজা শ্রীনিবাস নামের এক মহিলা সমর্থক৷ চুম্বন পেয়ে অবশ্য এতটুকু অস্বস্তি ফুটে ওঠেনি মুখ্যমন্ত্রীর চোখে-মুখে৷ বরং ওই মহিলা সমর্থকের মাথায় হাত বোলাতে দেখা যায় সিদ্দারামাইয়াকে৷

বিতর্ক দানা বাঁধছে দেখে ওই মহিলা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, “সিদ্দারামাইয়াকে আমি বাবার চোখে দেখি৷ ডাকি আপ্পাজি বলে৷ ছোটবেলা থেকে আমি ওঁর ফ্যান৷ আজ প্রথম আমি আমার আইডলকে চোখের সামনে দেখলাম৷ উত্তেজনা চেপে রাখতে না পেরে আমি তাঁকে চুম্বন করে ফেলেছি৷”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখুন সেই ভিডিও:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.