আম আদমি পার্টির শিবিরে ফের বিদ্রোহ! রাঘব চাড্ডা-সহ একাধিক শীর্ষ নেতার দল ত্যাগের পর আপ ছাড়ল আরও এক জনপ্রিয় মুখ। আপ দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কড় এবার যোগ দিলেন কংগ্রেসে। তাঁর সঙ্গেই কংগ্রেসে যোগ দিয়েছেন আপ নেতা রজত রাকেশ ট্যান্ডন ও প্রাক্তন বিধায়ক শ্যাম সুন্দর শর্মা।
পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা আপের জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন। টিভি বিতর্কে আপের হয়ে জোরালো ও আক্রমণাত্মক অবস্থান তুলে ধরতে দেখা যেত তাঁকে। বিজেপি মুখপাত্রদের সঙ্গে তাঁর একাধিক ডিবেট সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা গিয়েছে। তবে সকলকে অবাক করে শনিবার কংগ্রেসে যোগ দিলেন তিনি। তাঁর এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব, রাজীব শুক্লা এবং পবন খেরা। কংগ্রেসে পা রেখে প্রিয়াঙ্কা বলেন, “আমি আজ অত্যন্ত গর্বের সঙ্গে কংগ্রেস দলে যোগ দিচ্ছি। কারণ আমি সেই দিল্লিকে ফিরে পেতে চাই যেখানে আমি বড় হয়েছি। আমি একটি পরিচ্ছন্ন, প্রগতিশীল এবং নিরাপদ দিল্লি চাই। এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় আমি অনুভব করেছি এটা একমাত্র কংগ্রেসের দ্বারাই সম্ভব।”
আরও পড়ুন:
কংগ্রেসে পা রেখে প্রিয়াঙ্কা বলেন, “আমি আজ অত্যন্ত গর্বের সঙ্গে কংগ্রেস দলে যোগ দিচ্ছি। কারণ আমি সেই দিল্লিকে ফিরে পেতে চাই যেখানে আমি বড় হয়েছি।
একইসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমি এটাও উপলব্ধি করেছি, আমাদের দেশের রাজনীতিতে আজ যদি কোনও বিশ্বাসযোগ্য নেতা থেকে থাকেন, তবে তিনি হলেন রাহুল গান্ধী। আমি দেখেছি তিনিই একমাত্র নেতা যিনি ক্যামেরার সামনে চোখের জল ফেলেননি। তাঁকে অপমান করার জন্য চক্রান্তের কোনও খামতি ছিল না। কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেস দল নিজের কর্তব্যে অবিচল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
আম আদমি পার্টি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রিয়াঙ্কা ‘বাংলো-চপার’ ইস্যু তুলে ধরে আপ নেতৃত্বকে তোপ দাগেন। পরোক্ষভাবে অরবিন্দ কেজরিওয়ালকে নিশানায় নিয়ে বলেন, “আমি আম আদমি পার্টি ছাড়ছি কারণ, দলের নেতাদের শুরু থেকে আদর্শ ছিল তাঁরা কোনও গাড়ি বা বাংলো নেবেন না। কিন্তু বাস্তবে দেখা গেল নেতারা ব্যক্তিগত যাতায়াতের জন্য চপার ব্যবহার করছেন। আম আদমি পার্টি খুব মেধাবী মানুষদের আকৃষ্ট করেছিল, কিন্তু তাদের ধরে রাখতে পারেনি। আজ কাদের ধরে রাখা হচ্ছে? রাজস্থান থেকে এমন নতুন লোক আনা হচ্ছে যারা বুথ পর্যায়েও কাজ করেনি এবং পাঞ্জাবে তাদের বড় বড় পদ, বাংলো, গাড়ি ইত্যাদি দেওয়া হচ্ছে। আমি এর পক্ষে যুক্তি খুঁজে পাইনি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৫ বছরেই ইতিহাস! সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?
-
সোমবার যাদবপুর ক্যাম্পাসে নেহা বোরা! ‘বহিরাগত’ ইস্যুতে কর্তৃপক্ষকে মেল এবিভিপির
-
লেভিটের ইস্তফায় হোয়াইট হাউসে নয়া মুখ, উপ-প্রেসসচিব পদে হারমনিকে নিয়োগ ট্রাম্পের