সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানে যুদ্ধের আবহে অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে শিরোনামে চলে আসেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ এবার তাঁকে বীরচক্র সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হল৷ পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় সম্মান৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে এই সম্মানে ভূষিত করা হতে পারে৷
গত ১৪ ফেব্রুয়ারি তুষারাবৃত উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল৷ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান৷ শহিদের রক্তে ক্ষোভ তৈরি হয় ভারতবাসীর মনে৷ প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠেন সকলেই৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷
[আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্রে মৃত ১৬ জন, ঘরছাড়া লক্ষাধিক]
তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷

তবে যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷ তাই তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ অদম্য সাহসিকতার কথা মাথায় রেখে অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করা হবে৷
[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে ‘মওকা’ অবিবাহিতদের! ‘গুগল সার্চ’-এ উপরের সারিতে কাশ্মীরি মেয়েরা]
বায়ুসেনার এক উচ্চপদস্থ আধিকারিকরা বলেন, ‘‘আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বর্তমানকে যদি বীরচক্র সম্মান দেওয়া হয়, তবে সত্যি তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানানো হবে৷’’
সর্বশেষ খবর
-
‘কন্ডাক্টর বাসভাড়া চায় না’, তামিলনাড়ুতে বিনামূল্যে বাস পরিষেবার উদ্বোধন বিজয়ের
-
পুজোয় ব্যস্ত ভক্তরা, আচমকা ইটবৃষ্টি আততায়ীদের, আমেরিকায় ফের আক্রান্ত স্বামীনারায়ণ মন্দির
-
আত্মহত্যার জন্য হোটেল ভাড়া! ৪৩ তলা থেকে ঝাঁপ দিতেই খণ্ডবিখণ্ড যুবকের দেহ
-
নজরুল উৎসবেও দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নয়া অভিযোগ
-
‘এই প্রশ্ন অনুষ্ঠান সংক্রান্ত’? সলমন প্রসঙ্গ উঠতেই পাপারাজ্জিদের চোখরাঙানি আরবাজের, ভাইরাল ভিডিও