সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ত্রিপুরায় উপনির্বাচন। তার আগে প্রচারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, তিনি ১৪ জুন সকালে ত্রিপুরা যাচ্ছেন। ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। ওইদিন পথসভাও করবেন। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
সাংবাদিক বৈঠকে অভিষেকের বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনভর ত্রিপুরায় (Tripura) থাকবেন। বাকি দুই কেন্দ্রেও তাঁর প্রচারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ জুনের পর তিনি ফের যাবেন, এমনটাই স্থির হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, উপনির্বাচনে তৃণমূল (TMC) কংগ্রেসের তারকা প্রচারকের সূচি রবিবার প্রকাশ করা হবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়েছে। সেই সূচি অনুযায়ী প্রশাসনের কাছে তাঁর সভার অনুমতি চাওয়া হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: রাজ্যে একদিন করোনা আক্রান্ত ১৩৯, জেলা হাসপাতালগুলিকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যদপ্তরের]
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, উপনির্বাচনে সমস্ত বুথে ওয়েবকাস্টিং (Web Casting) করা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের আশঙ্কা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজিও জানিয়েছেন। শুধু তা-ই নয়, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাঁর দাবি, ভোটাররা চাইছেন, নির্ভয়ে তাঁরা যেন ভোট দিতে পারেন। আগামী ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন। ২৬ তারিখ ফলপ্রকাশ। মাসখানেক আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। তাঁর জায়গায় দায়িত্ব নেন মানিক সাহা। সেই জায়গায় উপনির্বাচন হবে।
[আরও পড়ুন: এবার পুজোর থিমে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ী, অভিনব শ্রদ্ধা এই ক্লাবের]
ত্রিপুরা সফর সেরেই অভিষেকের যাওয়ার কথা মেঘালয়ে (Meghalaya)। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে সংগঠন নিয়ে আলোচনা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মেঘালয় সফরের সম্ভাব্য় তারিখ ১৬ জুন। অসম, ত্রিপুরার পর উত্তর-পূর্বের এই রাজ্যে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল।
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী