Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

সহযাত্রীর সঙ্গে বচসা, মেট্রোর মধ্যেই পোশাক খুলে ফেললেন মহিলা

দেখুন সেই ঘটনার ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৭, ১৩:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৭, ১৩:৫৩

options
link
সহযাত্রীর সঙ্গে বচসা, মেট্রোর মধ্যেই পোশাক খুলে ফেললেন মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি পথে সামান্য ঝগড়া-বচসা লেগেই থাকে। কখনও সখনও তা থেকে যে বড় বিবাদ বাধে না এমনটা নয়। কিন্তু সম্প্রতি দিল্লি মেট্রোয় বচসার জেরে যে ঘটনা ঘটল, তার নমুনা আর দ্বিতীয়টি নেই। সহযাত্রীর সঙ্গে ঝগড়ার কারণে নিজের পোশাকই খুলে ফেললেন এক মহিলা।

তরুণীকে জোর করে চুম্বন, মসজিদে ২০,০০০ টাকা দিয়েই ছাড় যুবকের! ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরো ঘটনাটি ভিডিও করে নেটদুনিয়ায় প্রকাশ করেছেন জনৈক অমিত কুমার। জানা যাচ্ছে, দুই মহিলাই ছিলেন আফ্রিকান। তাঁদের সঙ্গে বচসা বাধে এক পুরুষ সহযাত্রীর। কিছুদিন আগেই জাতিবিদ্বেষের শিকার হয়েছিলেন এক অফ্রিকান ছাত্র। তা নিয়ে সম্ভবত চাপা ক্ষোভ থাকতে পারে। বচসার সময় তাই প্রচণ্ড রেগে যান ওই দুই মহিলা। অবশ্য পুরুষযাত্রীর ব্যবহারও সন্দেহজনক। মহিলাদের প্রতি অভব্য আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে। তাঁদের উদ্দেশ্যে অশ্লীল ভাষাও প্রয়োগ করা হয় বলে জানা গিয়েছে। এমনকী মেট্রো থেকে তাঁদের বের করে দেওয়ারও তর্জন গর্জন চলে। এরপরই ক্ষুব্ধ এক মহিলা নিজের পোশাক খুলে ফেলেন। ফলত রীতিমতো অস্বস্তিতে পড়েন বাকি যাত্রীরা। মহিলার যুক্তি ছিল, যদি মারামারি করতে চাও তো সামাসামনি এসো। আর তারই প্রস্তুতিতে পোশাক খুলে ফেলেন তিনি। অন্তর্বাস পরিহিত অবস্থাতেই পরিস্থিতি মোকাবিলা করবেন, ভাবখানা ছিল এরকমই। কিন্তু দৃশ্যতই এ অবস্থা অস্বস্তিকর হয়ে ওঠে উপস্থিত সকলের কাছেই। তখন তাঁর সঙ্গী আর এক মহিলা ও সহযাত্রীরাই বুঝিয়ে শুনিয়ে শান্ত করেন ওই মহিলাকে। ফের পোশাক পরে নেন তিনি। সেদিনের মতো ঝগড়া বিবাদ যা হওয়ার তা হয়ে গিয়েছে, কিন্তু সে ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

দেখুন এই ভিডিও:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.