সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) প্রভাব। আর তার জেরেই সোমবার লাফিয়ে বেড়েছিল সোনা (Gold) ও রুপোর (Silver) দাম। মার্চের মাঝামাঝি সময় থেকে এত বেশি দামে পৌঁছয়নি সোনা-রুপোর দাম। শুধু ভারতই নয়, সারা বিশ্বেই এই পরিস্থিতি দেখা গিয়েছে। তবে মঙ্গলবার ক্রেতা ও লগ্নিকারীদের স্বস্তি দিয়ে কিছুটা কমতে দেখা গিয়েছে দুই মূল্য়বান ধাতুরই দাম।
কতটা বেড়েছিল দাম? সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম একধাক্কায় ০.৮৩ শতাংশ বেড়েছিল। যার ফলে তা ৪৩৯ টাকা বেড়ে পৌঁছে গিয়েছিল ৫৩ হাজার ৪৩১ টাকায়। পাশাপাশি ১ কেজি রুপোর দাম বেড়েছিল ১.০৩৮ শতাংশ বা ৯৫৬ টাকা। এর ফলে রুপোর দাম বেড়ে হয় ৬৯ হাজার ৯৮৮ টাকা।
[আরও পড়ুন: ফের দলিত নির্যাতন উত্তরপ্রদেশে, মারধরের পর পা চাটতে বাধ্য করা হল নাবালককে]
তবে মঙ্গলবার এই দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম এদিন ১৪০ টাকা কমেছে। ০.২৬ শতাংশ দাম কমে তা হয়েছে ৫৩ হাজার ১৩২ টাকা। এদিকে রুপোর দামও ২৫১ টাকা অর্থাৎ ০.৩৬ শতাংশ কমেছে। আপাতত তা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭২৫ টাকায়।
কিন্তু কেন সোমবার এতটা বেড়ে গিয়েছিল সোনা-রুপোর দাম? কারণ, ইউক্রেনে রুশ হামলার জেরে সংশয়ে ভুগছেন বিনিয়োগকারীরা। ফলে তাঁরা সোনার মতো নিরাপদ ক্ষেত্রেই বিনিয়োগ করতে চাইছেন। এর জেরেই সোনার দাম লাফিয়ে বেড়েছে। আর তার ফলেই নাভিশ্বাস বাজারে।
এর আগে করোনা আবহেও একই ছবি দেখা গিয়েছিল। আসলে বাজার অনিশ্চয়তার মুখে পড়লেই এই ধরনের প্রবণতা তৈরি হয়। বরাবরই বিনিয়োগের ক্ষেত্রে সোনায় ঝুঁকির পরিমাণ অত্যন্ত কম। আর তার ফলেই এই ধরনের পরিস্থিতিতে সোনাতেই বিনিয়োগ করতে চান লগ্নিকারীরা। ফলে দামও বাড়তে থাকে। এর জেরে সাধারণ মধ্যবিত্তদের পড়তে হয় সমস্যায়। এমনকী, সঞ্চয়ের ক্ষেত্রেও সাধারণ মধ্যবিত্তরা সোনার উপরই ভরসা করেন। কিন্তু দাম রেকর্ড গড়লে তাঁদের পক্ষে সোনা ক্রয় অসম্ভব হয়ে ওঠে।
[আরও পড়ুন: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় জড়িত থাকার অভিযোগ, ধৃত বাংলার একাধিক যুবক]
সর্বশেষ খবর
-
মহাষ্টমীতে বাড়ির তৈরি মিষ্টি দিন মায়ের ভোগে, রইল ৩ সহজ রেসিপি
-
এশিয়াডে সোনার হ্যাটট্রিক, সোনালি পাঞ্চে ভারতকে স্বর্ণপদক দিলেন পারভিন
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭