Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Air India

পরা যাবে না সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র! এয়ার ইন্ডিয়ার পোশাকবিধি ঘিরে তুমুল বিতর্ক

কর্মীদের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার বিজ্ঞপ্তি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নেটিজেনরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:৪৮

options
link
পরা যাবে না সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র! এয়ার ইন্ডিয়ার পোশাকবিধি ঘিরে তুমুল বিতর্ক zoom
এয়ার ইন্ডিয়ার পোশাকবিধি ঘিরে বিতর্ক।

লেন্সকার্টের পর এবার বিতর্কে এয়ার ইন্ডিয়া! দাবি করা হচ্ছে, কর্মীদের উদ্দেশে নয়া পোশাকবিধি জারি করেছে বেসরকারি এই উড়ান সংস্থা। যেখানে বলা হয়েছে, সংস্থার মহিলা কর্মীরা সিঁদুর, টিপ, টিকা বা মঙ্গলসূত্র পরতে পারবেন না। কর্মীদের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার এহেন বিজ্ঞপ্তি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নেটিজেনরা।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ক্রুদের উদ্দেশে কড়া বিধিনিষেধ লাগু হয়েছে। যেখানে বলা হয়েছে, ক্রু সদস্যরা কপালে টিকা, টিপ বা সিঁদুর পরতে পারবেন না। নির্ধারিত পোশাকের সঙ্গে গয়নাতেও রয়েছে কঠোর নির্দেশিকা। শুধুমাত্র নকশা বা পাথর ছাড়া সাধারণ সাদা ও সোনার চুড়ি অনুমদিত। ব্রেসলেট, মিশ্র ধাতুর চুড়ি বা কারুকাজ করা চুড়ি পরা যাবে না। কর্মীদের কব্জি, গোড়ালি বা বাহুতে বিয়ের চূড়া, ধর্মীয় বা কালো সুতো বা পুঁতির মালা পরা নিষিদ্ধ। এছাড়া গলায় চেন, নেকলেস বা মঙ্গলসূত্র, সুতো বা পুঁথির মতো কোনও ধর্মীয় সামগ্রী পরা যাবে না। একইভাবে নাকছাবি, পায়ের আঙুলের আংটি, নূপুর, সিঁদুর, রঙিন পাথর, মেহেন্দি বা তরল সিঁদুর পরা যাবে না।

Advertisement

এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ক্রুদের উদ্দেশে কড়া বিধিনিষেধ লাগু হয়েছে। যেখানে বলা হয়েছে, ক্রু সদস্যরা কপালে টিকা, টিপ বা সিঁদুর পরতে পারবেন না।

বিজ্ঞপ্তি সামনে আসতেই সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মুসলিম দেশগুলি তাদের বিমান সেবিকাদের হিজাব পরার অনুমতি দিয়েছে। আর এখানে ধর্মীয় সামগ্রী দেখলেই নিষেধ করা হচ্ছে।’ আর একজনের মন্তব্য, ‘কর্পোরেট সংস্কৃতির আড়ালে আমরা ক্রমশ অন্ধ হয়ে যাচ্ছি। প্রতিটি সংস্থার নির্দেশিকা খতিয়ে দেখা প্রয়োজন এবং এই সংস্থাগুলিকে বয়কট করা উচিত।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘আমরা কি ইন্ডিগো, আকাসা, স্পাইসজেটের মতো সংস্থাগুলির পোশাকবিধি দেখতে পারি! কারণ কোনও এয়ারলাইন্সের কোনও ক্রুকে আমি টিপ এবং সিঁদুর পরতে দেখেছি বলে আমার মনে পড়ে না।’

বিতর্ক মাথাচাড়া দিতেই এই ইস্যুতে মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার মুখপাত্র জানান, ‘সোশাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে তা অনেক পুরনো। সাম্প্রতিক সময়ে এমন কোনও নির্দেশ সংস্থা জারি করেনি। আমাদের কর্মীরা স্বচ্ছন্দে তাঁদের পছন্দ অনুযায়ী সাজগোজ করতে পারেন। দেশীয় বা পাশ্চাত্য যে কোনও ধরনের পোশাক পরতে পারেন তাঁরা।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একইরকম বিতর্কের মুখে পড়েছিল দেশের জনপ্রিয় চশমার ব্র্যান্ড লেন্সকার্ট (Lenskart Controversy)। তাদের তরফে জানানো হয়েছিল, এখন থেকে সংস্থারকর্মীরা স্টোরের ভিতরে কর্মীরা টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র পরতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিতেই পিছু হটে সংস্থাটি। পরে বিজ্ঞপ্তি জারি করে জানায়, ‘টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, হিজাব বা পাগড়ি পরতে পারবেন। কর্মীদের সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয় প্রকাশে কোনও সমস্যা নেই।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.