Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

প্রণবের পর এবার আরএসএস-এর অনুষ্ঠানে অতিথি রতন টাটা

মুম্বইয়ে এক অনুষ্ঠানে দুজনকে এক মঞ্চে দেখা যাবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৮, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৮, ১১:০৬

options
link
প্রণবের পর এবার আরএসএস-এর অনুষ্ঠানে অতিথি রতন টাটা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সমাবর্তনে ডেকে মাস্টারস্ট্রোক দিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷ তবে চমক এখনও শেষ হয়নি৷ এবার প্রখ্যাত শিল্পপতি রতন টাটাও আরএসএস প্রধানের অতিথি হতে চলেছেন৷ সূত্রের খবর, মুম্বইয়ে এক অনুষ্ঠানে দু’জনকে এক মঞ্চে দেখা যাবে৷

[  চালু হওয়ার আগেই জিও বিশ্ববিদ্যালয়কে ১০০০ কোটি টাকা অনুদান কেন্দ্রের, তুঙ্গে বিতর্ক ]

Advertisement

স্বেচ্ছাসেবী সংস্থা ‘নানা পালকর স্মৃতি সমিতি’র উদ্যোগেই হবে এই অনুষ্ঠান৷ রোগীদের জন্য কাজ করে থাকে এই সংস্থা৷ সংস্থার নামকরণই করা হয়েছে সংঘ প্রচারক নানা পালকরের নামে৷ আরএসএস-কে সংস্থার পৃষ্ঠপোষক বলা যায়৷ সেহেতু এই অনুষ্ঠানকে সংঘের অনুষ্ঠান হিসেবেই ধরছেন অনেকে৷ এদেরই বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রতন টাটাকে৷ থাকবেন সরসংঘচালক মোহন ভাগবতও৷ ফলত এক মঞ্চে ভাগবত ও টাটাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা বাকি৷ তবে সূত্রের খবর, টাটাকে এই মঞ্চে হাজির করানোর বিষয়টি প্রায় পাকা৷ কেন এই সিদ্ধান্ত স্বেচ্ছাসেবী সংস্থার? সংঘের সেবার আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলে এই সংস্থা৷ আর রোগীদের সেবার জন্য টাটার হাসপাতালের সঙ্গেও তাদের কাজ করতে হয়৷ বার্ষিক অনুষ্ঠানে তাই এই দুয়ের মেলবন্ধন চেয়েছে সংস্থা৷ তবে এ খবর ছড়িয়ে পড়া মাত্র ইতিমধ্যেই এই অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্ব পেয়ে গিয়েছে৷

[  ভারতে বিশ্বের বৃহত্তম মোবাইল তৈরির কোম্পানি, উদ্বোধনে মোদি-মুন ]

দিনকয় আগে নাগপুরে সংঘের সমাবর্তনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল৷ আজবীন কংগ্রেসের আদর্শে আস্থা রাখা প্রণববাবু কী করে সংঘের অনুষ্ঠানে হাজির হচ্ছেন, তা নিয়ে জমে বিতর্ক৷ যদিও কোনও সমালোচনাতেই টলানো যায়নি প্রণব মুখোপাধ্যায়কে৷ বরং সংঘের ডেরায় গিয়ে সনাতন ভারতকেই তুলে ধরেন প্রণববাবু৷ তাতে কংগ্রেসের কোনও লাভ-ক্ষতি হয়নি৷ তবে উপকার হয়েছে আরএসএস-এর৷ প্রণবের মতো সংসদীয় গণতন্ত্রের দুঁদে ব্যক্তি সংঘের দরজায় হাত রাখায়, কট্টর তকমা অনেকটাই মুছে গিয়েছে সংঘের গা থেকে৷ এমনকী সংঘে যোগদানের প্রবণতাও বেড়েছে বলে জানা গিয়েছে৷ এবার টাটাকে হাজির করানো নিঃসন্দেহে বড় চমক হবে৷ আরএসএস যে শুধু গোঁড়ামির জায়গা নয়, বরং সমাজের বিশিষ্টদের পাশে টেনে যেন সেই বার্তাই স্পষ্ট করার উদ্যোগ সংঘের৷

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.