সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানসেবিকাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বন্ধু এবং রুমমেটদের বিরুদ্ধে৷ মঙ্গলবার রাতে আন্ধেরিতে এই ঘটনাটি ঘটে৷ পরেরদিনই থানায় অভিযোগ জানান তরুণী৷ গ্রেপ্তার করা হয়েছে ওই বিমানসেবিকার অভিযুক্ত বন্ধু স্বপ্নিল বাদোদিয়াকে।
[ আরও পড়ুন: ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী, স্যাটেলাইটে ধরা পড়ল উদ্বেগের ছবি]
জানা গিয়েছে, ২৫ বছরের ওই তরুণী বেসরকারি বিমান সংস্থায় সেবিকা হিসেবে কাজ করেন৷ ওই একই বিমান সংস্থায় কাজ করে অভিযুক্ত স্বপ্নিল বাদোদিয়াও। কাজের সূত্রেই তারা পরস্পরের পরিচিত এবং বন্ধু। মঙ্গলবার রাতে ওই তরুণী এবং স্বপ্নিল রেস্তরাঁয় খাওয়াদাওয়া করেন। বেশ খানিকটা রাত হয়ে যায়৷ নেশাতুর অবস্থায় তরুণী গনি নগরে স্বপ্নিলের ফ্ল্যাটে যান৷ ওই ফ্ল্যাটে স্বপ্নিল আরও কয়েকজনের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে ভাড়া থাকে। সেখানে গিয়ে প্রায় সকলের সঙ্গেই আলাপ জমিয়ে ফেলেন তরুণী৷ গল্পগুজব করতে করতে আরেক দফায় মদ্যপান করেন তিনি। মদের ঘোরে প্রায় বেসামাল হয়ে যান৷ নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন তিনি৷ অভিযোগ, ঘুমন্ত অবস্থায় স্বপ্নিল ও তার রুমমেটরা তরুণীকে গণধর্ষণ করে৷ বুধবার সকালে ঘুম থেকে উঠে গোটা ঘটনাটি বুঝতে পারেন বলেই দাবি তরুণীর৷
[ আরও পড়ুন: টিকিট থাকা সত্ত্বেও মিলল না বোর্ডিং পাস, বিক্ষোভ এয়ার ইন্ডিয়ার যাত্রীদের]
এরপর থানায় যান তরুণী৷ সেখানে গিয়ে স্বপ্নিল এবং তার রুমমেটদের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি৷ ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপ্নিলকে গ্রেপ্তার করেছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ধারায় মামলা রুজু হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে মুখ খুলতে চায়নি স্বপ্নিল৷ তবে পরে অপরাধ স্বীকার করে নেয় সে৷ জানিয়ে দেয় স্বপ্নিল ওই বিমানসেবিকা বান্ধবীকে ধর্ষণ করেছে৷ তবে রুমমেটরা এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও দাবি ধৃতের৷ স্বপ্নিলকে আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!