সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতার বাজারে বিমান সংস্থাগুলি যাত্রীদের বিভিন্ন অফার দিয়ে চলেছে৷ অন্যান্য বিমান সংস্থার থেকে এগিয়ে থাকার জন্যই এমন স্ট্র্যাটেজি৷ তবে এবারের অফারটি আগের সব অফারকে হার মানিয়েছে! কারণ ১,৪৯৯ টাকার বিনিময়েই এবার যাত্রীদের আকাশে ওড়ার সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া৷
না, কোনও অতিরিক্ত টাকা খরচ করতে হবে না৷ ১,৪৯৯ টাকার মধ্যেই সমস্ত আনুসঙ্গিক খরচ যুক্ত রয়েছে৷ এই ‘সুপার সেল’ স্কিম অবশ্য সারা বছর মিলবে না৷ সুতরাং সস্তায় বিমান চড়ার ইচ্ছেপূরণ করতে হলে ২৫ মে-র মধ্যেই কাটতে হবে টিকিট৷ সেই টিকিটে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের যে কোনও প্রান্তে যেতে পারবেন যাত্রীরা৷ জুলাই থেকে সেপ্টেম্বর এবং জানুয়ারি থেকে মার্চের মধ্যেই টিকিটের চাহিদা সবচেয়ে কম থাকে বলে বিমান সংস্থার দাবি৷ সেই কারণেই ওই সময়ে ‘সুপার সেল’ স্কিমের কথা ভেবেছে এয়ার ইন্ডিয়া৷
চলতি মাসেই বিমান টিকিটে বড়সড় ছাড় দিয়েছিল স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার এশিয়া৷ স্পাইস জেটে যাওয়া অথবা আসার টিকিটের মূল্য ধার্য হয়েছিল ৫১১ টাকা৷ আবার ৮০০ টাকার অফারটি দিয়েছিল ইন্ডিগো৷ তবে এয়ার ইন্ডিয়ার অফারটিতে কোনও অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না৷
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা