সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন আম্বানি পরিবারের বধূ শ্লোকা মেহতা (Shloka Mehta)। নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনেই জানা গেল এই খবর। অন্তঃসত্ত্বা শ্লোকার ছবি শেয়ার করলেন তাঁর মেকআপ আর্টিস্ট।

দু’দিন ধরে হয়েছে নীতা আম্বানির ড্রিম প্রজেক্ট তথা সাংস্কৃতিক কেন্দ্র NMACC-র উদ্বোধনী অনুষ্ঠান। আর তাতেই যেন চাঁদের হাট বসেছিল। বলিউডের এমন কোনও প্রথমসারির তারকা বোধহয় নেই যিনি নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র NMACC-র উদ্বোধনে নিমন্ত্রিত ছিলেন না। শাহরুখ খান, সলমন খান, আমির খানের পাশাপাশি রণবীর সিং, হৃতিক রোশন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল মাধুরী দীক্ষিত, সকলেই হাজির হয়েছিলেন সেজেগুজে। ছিলেন টম হল্যান্ড, জিজি হাদিদ, জেন্ডায়ার মতো আন্তর্জাতিক তারকা।
[আরও পড়ুন: ২ লক্ষ টাকার দাবি না মেটানোয় গোরক্ষকদের হাতে ‘খুন’ মুসলিম ব্যবসায়ী, প্রতিবাদে উত্তাল কর্ণাটক]
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ইন্দো-ওয়েস্টার্ন লেহেঙ্গায় সেজেছিলেন শ্লোকা মেহতা। ‘হবু মা’য়ের সেই ছবি পোস্ট করেন তাঁর মেকআপ শিল্পী পুণীত বি সাহানি। শ্লোকার একাধিক ছবি আপলোড করেছেন পুণীত। প্রত্যেক ছবিতে শ্লোকা সুন্দরভাবে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
View this post on Instagram
২০১৯ সালে মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশের সঙ্গে শ্লোকার বিয়ে হয়। ছোটবেলা থেকেই নাকি দু’জনের বন্ধুত্ব। মুম্বইতে একসঙ্গে পড়াশোনা করেছেন। বন্ধুত্ব অল্প সময়েই প্রেমে পরিণত হয়। ধুমধাম করে হয় আকাশ-শ্লোকার বিয়ে। বছর দু’য়েক আগে ছেলে পৃথ্বীর জন্ম দেন শ্লোকা। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি।
[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির