সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গোরক্ষক বাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার ইদ্রিশ পাশা নামে পেশায় গরু ব্যবসায়ী এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগের তির পুনিত কেরেহালি নামে গোরক্ষক বাহিনীর এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুনিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কর্ণাটকের (Karnataka) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, শনিবার দুপুরে গরু ব্যবসার কাজ সেরে ফিরছিলেন ইদ্রিশ। সেই সময়েই তাঁর পথ আটকায় পুনিত ও তাঁর সঙ্গীরা। কেন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলিকে, বারবার সেই প্রশ্ন তোলে পুনিতরা। গরু ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখালেও ধীরে ধীরে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]
ঝগড়ার মধ্যেই ইদ্রিশের থেকে ২ লক্ষ টাকা দাবি করে পুনিত। কিন্তু সেই দাবি মানতে চাননি ইদ্রিশ। সেই ‘অপরাধে’ই বেধড়ক মারধর শুরু করে পুনিত ও তার সঙ্গীরা। পরে একটি রাস্তার ধার থেকে ইদ্রিশের মৃতদেহ উদ্ধার হয়। গোরক্ষক বাহিনীর প্রধান পুনিত আপাতত নিখোঁজ বলেই জানিয়েছে পুলিশ। খুন ছাড়াও অশান্তি ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে পুনিতের বিরুদ্ধে।
এই ঘটনার পরেই রবিবার পথে নেমে তীব্র বিক্ষোভ দেখান মুসলিম জনতা। বাইক নিয়ে, পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল বের করেন তাঁরা। প্রসঙ্গত, কর্ণাটকের কংগ্রেস প্রেসিডেন্ট ডিকে শিবকুমারের কেন্দ্রেই এই হত্যার ঘটনা ঘটেছে।
Karnataka | Massive protest organised in Mandya after the body of a 38-year-old cattle trader, Idrees Pasha was found in suspicious condition in Sathanur yesterday. pic.twitter.com/FIB4i3lIeP
— ANI (@ANI) April 2, 2023
[আরও পড়ুন: জয়েন্ট পাশ না করেও ‘কোটা’য় ডাক্তারি! বাম আমলের তালিকা চাইলেন কুণাল]
সর্বশেষ খবর
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
-
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির
-
তালসারি-উদয়পুরে উদ্ধার ৫ ওরাংওটাং! কীভাবে ঢুকল ভারতে? ঘনাচ্ছে রহস্য