হেমন্ত মৈথিল, লখনউ: বিহার নির্বাচনে এনডিএ জোট এগিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনউয়ে তিনি সাংবাদিকদের কাছে এগজিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এগজিট পোল আসলে ‘অসাধুতার মঞ্চ’ তৈরি করে।
অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন, জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করছে। বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে। তিনি বলেন, তারা নিজেদের প্রচারেই ব্যস্ত। মানুষের জন্য কোনও কাজই তারা করেনি। আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে তুলনায় টেনে আনেন তিনি।
সপা সভাপতি বলেন, সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনও কথা বলে না। সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনাও যায় না। অথচ রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। অখিলেশের বক্তব্য, দেশের নতুন প্রজন্ম সহনশীল। তারা গণতন্ত্রে বিশ্বাসী। তাই, তারা চট করে কোনও আন্দোলনে যেতে চান না।
তিনি সরকারের ‘স্বদেশী’ নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। অখিলেশ বলেন, এই সরকারের আড়ালে রয়েছে বিদেশ-প্রীতি। তা না হলে চিনের ওপর শুল্ক আরোপ করছে না কেন? কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল কাগজেই সীমাবদ্ধ। বাস্তবে কৃষকের জমি, সার এবং শ্রম—সব লুট হচ্ছে।
এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন বারবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিচ্ছে, এর দায়িত্ব কে নেবে, তা জানতে চেয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন অখিলেশ।
সর্বশেষ খবর
-
বারুইপুরের ‘অভিশপ্ত’ পুকুর থেকে ফের উদ্ধার দেহ, এলাকায় প্রবল উত্তেজনা
-
খাওয়া দাওয়া থেকে বংশবৃদ্ধি! বিশেষ কৃত্রিম কোষ বানিয়ে চমক বিজ্ঞানীদের
-
‘আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান’, খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়া ভারতীয় সন্ন্যাসীর মন্তব্য ভাইরাল
-
টাকার বিনিময়ে নেতিবাচক প্রচার! ‘নেভারমাইন্ড’ নিয়ে ঝিলমের বক্তব্যে বিস্ফোরক রূপসা
-
বছর কয়েক প্রেমের পর আমিরকে বিয়ে, ধর্ম বদলালেন গৌরী?