সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল, বৃহস্পতিবার থেকে বিহার নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। তার ঠিক আগেই যোগী আদিত্যনাথের দ্বারভাঙায় বিরোধীদের উদ্দেশে কড়া আক্রমণের ‘জবাব’ দিলেন অখিলেশ যাদব। তীব্র কটাক্ষে তিনি বললেন, যদি একদল বাঁদরের মধ্যে বসে থাকলে যোগীকে আলাদা করে চেনাই যাবে না।
সমাজবাদী পার্টির প্রধান বিহারে এসেছিলেন ভোটপ্রচারে। সেখানে তাঁকে বলতে শোনা গেল, ”বিজেপি এখন গান্ধীজির তিন বাঁদরের উপমা মনে করাচ্ছে, কারণ ওরা মানুষের মন গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরাতে চাইছে। কিন্তু সত্যিটা হল উনি যদি বাঁদরদের মধ্যে বসে থাকেন, তাহলে আমি বা আপনি কেউই আলাদা করে চিনতে পারব না।” অখিলেশ সরাসরি যোগীর নাম না করলেও তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশেই একথা বলছেন তা স্পষ্ট। কেননা, গত সোমবার জনসভায় যোগী গান্ধীর তিন বাঁদরের উপমা টেনে আক্রমণ করেন বিরোধীদের।
দ্বারভাঙা জেলার কেওটিতে জনসভা করেন যোগী। সেখানেই বিজেপি প্রার্থী মুরারি মোহন ঝা-কে সমর্থন জানানোর সময় বিরোধীদের উদ্দেশে ব্যাঙ্গ করে তাঁকে বলতে শোনা যায়, ”ওই জোটে ‘পাপ্পু, টাপ্পু ও আপ্পু’ নামে তিন বাঁদর রয়েছে। তারা সত্য বলতে পারে না, সত্য দেখতে পায় না এবং সত্য শুনতেও পায় না। তাঁরা মোদি সরকারের উন্নয়ন কোনও ভাবেই মেনে নিতে পারেন না।” সেই সঙ্গেই এনডিএ সরকারের সুখ্যাতি করে মুরারি মোহন ঝা-কে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান।
৬ নভেম্বর বিহারে প্রথম পর্যায়ের ভোট। দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ ১১ নভেম্বর। গণনা ১৪ নভেম্বর। একদিকে রয়েছে বিজেপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ও জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চার জোট এনডিএ। অন্যদিকে আরজেডি, কংগ্রেস, বাম ও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির ইন্ডিয়া জোট।
সর্বশেষ খবর
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!