তৃণমূলে ভাঙন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। উদ্ধব ঠাকরের শিব সেনায় ভাঙন ধরানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। এবার কি পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির? উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য লখনউতে।
শোনা যাচ্ছে, মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ এক ভোট আইন-পর পর একাধিক বড় বড় বিল লোকসভায় পেশ করতে চলেছে বিজেপি। কিন্তু এই বিলগুলি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার। এই মুহূর্তে এনডিএ ওই ‘ম্যাজিক ফিগারে’র থেকে অনেকটাই দূরে। সম্ভবত সেকারণেই বেছে বেছে বিরোধী দলগুলিকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি, মমতার তৃণমূল এবং উদ্ধব ঠাকরের শিব সেনার পর এবার পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির।
আরও পড়ুন:
রাজভরের দাবি, সমাজবাদী পার্টিতে ভাঙন ১০০ শতাংশ নিশ্চিত। আর এই কাজে বিজেপির হাতিয়ার হচ্ছেন অভিষেকেরই কাকা রামগোপাল যাদব। মুলায়ম সিং যাদবের ‘তুতো ভাই’ নাকি অমিত শাহ-কে সাংসদদের একটি তালিকা দিয়ে এসেছেন।
রাজভরের দাবি, সমাজবাদী পার্টিতে ভাঙন ১০০ শতাংশ নিশ্চিত। আর এই কাজে বিজেপির হাতিয়ার হচ্ছেন অভিষেকেরই কাকা রামগোপাল যাদব। মুলায়ম সিং যাদবের ‘তুতো ভাই’ নাকি অমিত শাহ-কে সাংসদদের একটি তালিকা দিয়ে এসেছেন। সেই সঙ্গে শর্ত দিয়েছেন, যদি এদের কোনও ক্ষতি না হয়, তাহলে এই সাংসদরা সবাই বিজেপিতে যোগ দিতে আপত্তি নেই। রাজভর বলছেন, “আমি দেখেছি কীভাবে রামগোপাল যাদব অমিত শাহকে তালিকা দিয়েছেন। দু’জনের মুখে হাসি দেখেছি। হয়তো তাঁরা প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু মনের মিল থাকলে কথা ঠিক হয়েই যায়।”
যদিও রামগোপাল যাদব নিজে ওই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তাঁর বক্তব্য, “ওমপ্রকাশের কথা গোটা দেশে কেউই গুরুত্ব দিয়ে দেখে না। আমি এই ধরনের কোনও তালিকা আমি অমিত শাহকে দিইনি। তেমন মনে হলে আপনারা অমিত শাহকে জিজ্ঞেস করতে পারেন।” রামগোপালের সাফ কথা, সমাজবাদী পার্টিতে ভাঙনের কোনও সম্ভাবনা নেই।.
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা