Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Allahabad High Court

কোনও আদালতই আবর্জনার স্তূপ না, বিচারপতি বর্মার বদলির প্রতিবাদ এলাহাবাদ হাই কোর্টে

অনির্দিষ্ট কালের কর্মবিরতির ডাক এলাহাবাদ হাই কোর্টের আইনজীবীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৫, ২১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৫, ২১:১২

options
link
কোনও আদালতই আবর্জনার স্তূপ না, বিচারপতি বর্মার বদলির প্রতিবাদ এলাহাবাদ হাই কোর্টে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মাকে নিয়ে ফের হইচই। সম্প্রতি তাঁকে এলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতায় নামল এলাহাবাদ হাই কোর্টের আইনজীবীরা। প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিলেন তাঁরা। এই ঘটনায় অস্বস্তি বাড়ল অভিযুক্ত বিচারপতিকে নিয়ে।

দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। তখনই তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এরপর বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকেও পাঁচশো টাকার পোড়া নোট উদ্ধার হয়। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। এই ঘটনায় হইচই শুরু হওয়ার পর ২০ ও ২৪ মার্চ দুটি আলাদা বৈঠকের বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদ হাই কোর্টে পাঠানোর সুপারিশ করা হয়। এই প্রস্তাব গৃহীতও হয়েছে। যদিও বেঁকে বসেছে এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারির বক্তব্য, বিচারপতি বর্মাকে কোনও আদালতেই বদলি করা উচিত হবে না। “কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়।” আরও বলেন, “ভারতের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে তাঁর দিল্লিতেই থাকা উচিত।” এমনকী জনগণের আস্থা ফেরাতে অভিযুক্ত বিচারপতির সমস্ত রায় পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নগদকাণ্ডে সিবিআই কিংবা ইডির তদন্তের দাবি জানিয়েছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতিরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.