Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Rahul Gandhi

হাই কোর্টে রাহুল গান্ধীর স্বস্তি, ব্রিটিশ নাগরিকত্বের মামলা খারিজ করল আদালত

রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মামলা ঠুকেছিলেন বিজেপি নেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৫, ০৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৫, ০৯:৫০

options
link
হাই কোর্টে রাহুল গান্ধীর স্বস্তি, ব্রিটিশ নাগরিকত্বের মামলা খারিজ করল আদালত zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এই ইস্যুতে কেন্দ্র কবে সঠিক পদক্ষেপ করতে পারবে সেই নিয়ে কিছু জানা যায়নি। ফলে এই মামলা খারিজ করা হল। তবে আবেদনকারী আগামী দিনে রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতেই পারেন।

বিজেপি নেতা ভিগ্নেশ শিশির এলাহাবাদ হাই কোর্টে দাবি করেন, রাহুল গান্ধী যে শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তাঁরা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। কারণ নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয়ের দ্বৈত নাগরিকত্ব আইনত অপরাধ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, রাহুল গান্ধী যদি ব্রিটেনের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ভারতে নির্বাচন লড়তে পারবেন না। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অধিকারও থাকবে না। এলাহাবাদ হাই কোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে ব্রিটিশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে ৫ মে পর্যন্ত সময় দেয় এলাহাবাদ হাই কোর্ট। তবে সেই সময়ের মধ্যে কেন্দ্র জবাব দিতে পারেনি। তাই বিজেপি নেতা ভিগ্নেশ শিশিরের আবেদন খারিজ করে দিল আদালত।

উল্লেখ্য, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকপ্‌স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তাঁর মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে। ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্য করেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.